সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম। সৌদি ভিসা বিশেষ করে যারা কাজ, ওমরাহ বা ভিজিট ভিসায় যেতে চান। ভিসা পাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভিসা চেক করা। এতে সহজেই জানতে পারবেন আপনার ভিসাটি আসল নাকি নকল।
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম জানতে পারা খুবই জরুরী। অনেক সময় দালাল বা ভুল তথ্যের কারণে মানুষ প্রতারিত হন। তাই নিজে অনলাইনে ভিসা যাচাই করতে জানলে ঝামেলা কম এবং নিরাপদ থাকা যায়। নিম্নে পুরো বিষয়টি দেওয়া হল।
পেইজের সূচিপত্রঃ সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
- সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
- কি কি উপায়ে সৌদি ভিসা চেক করা যায়
- ভিসা চেক করার সময় যেসব তথ্য লাগবে
- ভিসা স্ট্যাটাসে কি কি তথ্য দেখা যায়
- ভিসা জাল কিনা বুঝবেন কিভাবে
- ভিসা রিজেক্ট হলে করনীয় কি
- ওয়ার্ক বা কাজের ভিসা চেকের সুবিধা
- মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
- কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
- শেষ কথা
সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
সৌদি আরবের ভিসা চেক করার নিয়মঃ সৌদি ভিসা চেক করা বলতে এটি হলো একটি অনলাইন সেবা। যা সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (visa.mofa.gov.sa) প্রদান করে থাকে। MOFA প্লাটফর্মটি ব্যবহারকারীদের তাদের ভিসা আবেদনগুলোর অবস্থা যাচাই বাছাই করার সুযোগ করে দেয়। আবেদন কারি তার ভিসা নম্বর বা পাসপোর্ট নম্বর অথবা ব্যক্তিগত তথ্য প্রবেশ করে তাদের ভিসার সঠিক স্ট্যাটাস সম্পর্কে আপডেট তথ্য পেতে থাকেন।
কি কি উপায়ে সৌদি ভিসা চেক করা যায়
কি কি উপায়ে সৌদি ভিসা চেক করা যায়ঃ সৌদি আরবের ভিসা কয়েকটি উপায়ে চেক করা যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট হল Ministry of Foreign Affairs (MOFA)। নিম্মে ধাপে ধাপে তা দেওয়া হইল।
১। Ministry of Foreign Affairs (MOFA) ওয়েবসাইটে যেভাবে চেক করবেনঃ প্রথম ধাপ- প্রথমে গুগলে গিয়ে MOFA Saudi Visa Check. লিখে সার্চ করুন। দ্বিতীয় ধাপ- অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। তৃতীয় ধাপ- সেখানে ভিসা সার্ভিস ( Visa Services) বা ভিসা ইনকুয়ারি (Visa Inquiry) অপশন খুঁজে নিন। চতুথ ধাপ- ভিসা এপ্লিকেশন নাম্বার বা পাসপোর্ট নাম্বার দেওয়ার ঘর থাকবে। পঞ্চম ধাপ- ঐ ঘরে আপনার ভিসা আবেদন নম্বর বা পাসপোর্ট নম্বর লিখুন। ছষ্ঠ ধাপ- জাতীয়তা হিসেবে বাংলাদেশ নির্বাচন করুন। সপ্তম ধাপ- ক্যাপচার কোড পূরণ করে সার্চ করুন।
আরও পড়ুনঃ ইমিগ্রেশনে কি কি তথ্য প্রয়োজন হয়
এরপর আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখাবে। যেমন- ভিসার ধরন, ইস্যু তারিখ, মেয়াদ উত্তীণ তারিখ, কোম্পানির নাম ইত্যাদি লেখা থাকবে। যেখান থেকে আপনি সহজেই জানতে পারবেন ভিসার সঠিক তথ্য।
২। ইনজাজিদ (Enjazit) ওয়েবসাইটে ভিসা প্রসেসিং সংক্রান্ত তথ্য দেখা যায়। চেক করার নিয়মঃ প্রথম ধাপ- গুগলে Enjazit ওয়েবসাইটে প্রবেশ করুন। দ্বিতীয় ধাপ- ভিসা স্ট্যাটাস বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশন বেছে নিন। তৃতীয় ধাপ- আবেদন নম্বর ও পাসপোর্ট নম্বর লিখে দিন। চতুথ ধাপ- প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করুন। এখান থেকে আপনি সহজেই জানতে পারবেন আপনার ভিসা অনুমোদিত হয়েছে কিনা।
৩। Absher ওয়েবসাইটে ভিসা স্ট্যাটাস চেকঃ যদি কেউ সৌদি আরবে আগে থেকেই থাকেন। তাহলে তিনি Absher প্লাটফর্ম ব্যবহার করে তার ভিসার অবস্থা সম্পর্কে জানতে বা দেখতে পারবেন। Absher মূলত সৌদি সরকারের ই-সার্ভিস সিস্টেম। এখানে মূলত এক্সিট বা রি-এন্ট্রি ভিসা বা একামা সংক্রান্ত তথ্য এবং ভিসার মেয়াদ ইত্যাদি দেখা যায়।
ইমিগ্রেশন এর সময় কি কি তথ্য থাকা জরুরি
বিদেশ ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে বিমানবন্দরে ইমিগ্রেশন এর সময় কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও কাগজপত্র সঙ্গে থাকা খুবই জরুরী। প্রথমত- আপনার বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং তার মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। দ্বিতীয়ত- ভিসা বা ই ভিসার প্রিন্ট কপি সঙ্গে রাখুন শুধু মোবাইলে ছবি রাখলেই হবে না হার্ডকপি অবশ্যই সাথে থাকতে হবে। তৃতীয়ত- টিকিটের কপি ও রিটার্ন টিকিট যদি প্রয়োজন হয় সঙ্গে রাখুন। কাজের জন্য গেলে জব অফার লেটার বা নিয়োগপত্র সঙ্গে রাখতে হবে। চতুথত- আপনার বর্তমান পেশা, পুলিশ ক্লিয়ারেন্স, ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স, আপনার এলাকার কমিশনার বা কাউন্সিলের কাছ থেকে প্রশংসা পত্র ইত্যাদি।
এছাড়াও ইমিগ্রেশনের সময় ঠিকানা তথ্য জানতে চাইতে পারে, কোথায় যাবেন, কেন যাবেন, কতদিন থাকবেন, এই ধরনের প্রশ্ন করতে পারে। তাই সঠিক ও পরিষ্কারভাবে উত্তর দিন ভুল বা অস্পষ্ট তথ্য দিলে ঝামেলা হতে পারে। সবশেষে আপনার সমস্ত কাগজপত্র একটি ফাইলে গুছিয়ে রাখুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলুন তাহলে ইমিগ্রেশন প্রক্রিয়া সহজ হবে।
ভিসা চেক করার সময় যেসব তথ্য লাগবে
ভিসা চেক করার সময় যেসব তথ্য লাগবেঃ সৌদি আরবে যাবার পূর্বে সৌদি ভিসা চেক করা খুবই জরুরি। আর এই ভিসা চেক করার সময় নিম্নের তথ্যগুলো প্রয়োজন হয়। প্রথমত- পাসপোর্ট নাম্বার, দ্বিতীয়ত- ভিসা আবেদন নাম্বার, তৃতীয়ত- জাতীয়তা, চতুথ- জন্ম তারিখ (কিছু ক্ষেত্রে প্রযোজ্য)। তাই ভিসা চেক করার আগে এই সব তথ্যগুলো হাতের কাছে রাখুন।
ভিসা স্ট্যাটাসে কি কি তথ্য দেখা যায়
ভিসা স্ট্যাটাসে কি কি তথ্য দেখা যায়ঃ সৌদি আরবে যাবার পূর্বে ভিসা স্ট্যাটাস চেক করা খুবই জরুরি। কারণ আপনি ভিসা স্ট্যাটাস চেক না করে গেলে অনেক রকমের সমস্যায় পড়তে পারেন। তাই বিদেশ গমনের পূর্বে অবশ্যই আপনার ভিসা স্ট্যাটাস চেক করবেন। যখন অনলাইনে ভিসা চেক করবেন তখন সাধারণত নিচের তথ্যগুলো দেখতে পারেন।
যেমন প্রথমত- আপনার ভিসার ধরণ ( কাজের বা ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা বা ওমরা ভিসা ) ইত্যাদি। দ্বিতীয়ত- ভিসা নাম্বার, তৃতীয়ত- ভিসা ইস্যুর তারিখ, চতুথ- ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ, পঞ্চম- স্পন্সরের নাম, ছষ্ঠ- ভিসা স্ট্যাটাস ( Approved / Issued / Rejected)। যদি লেখা থাকে (Approved / Issued) তাহলে বুঝবেন ভিসা অনুমোদিত হয়েছে। আর যদি লেখা থাকে ( Rejected) তাহলে বুঝবেন ভিসা অনুমোদিত হয় নাই। যদি Rejected লেখা থাকে সব পেপার পুনরায় চেক করে সাবমিট করলে হয়ে যাবে।
ভিসা জাল কিনা বুঝবেন কিভাবে
ভিসা জাল কিনা বুঝবেন কিভাবেঃ বর্তমানে অনেক দালাল বা এজেন্সি আছে যারা ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে থাকে। তাই যার মাধ্যমে বিদেশ যান না কেন, যাবার আগে অবশ্যই ভিসা অনলাইনে চেক করা দরকার। যাহাতে বিদেশ যাবার পরে আপনাকে কোন রকমের বিপদে পড়তে না হয়। তাই বিদেশ গমনের পূর্বে নিম্নের বিষয়গুলো খেয়াল রাখুন।
আরও পড়ুনঃ সৌদি ভিসা স্ট্যাম্পিং চেক
প্রথমত- শুধুমাত্র অফিশয়াল ওয়েবসাইট ব্যবহার করে আপনার ভিসা সম্পর্কে যাচাই করুন। দ্বিতীয়ত-দালালের দেওয়া স্ক্রিনশট বা ফটোকপি করা ভিসার উপর ভরসা করবেন না। তৃতীয়ত- নিজে ভিসার পেপার নিয়ে ওয়েবসাইটে গিয়ে তথ্য মিলিয়ে দেখুন। চতুথ- পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ করুন। পাসপোর্ট নম্বর দিয়ে সার্চ করলে যদি সঠিক তথ্য না আসে বা কোন তথ্য না আসে তাহলে বুঝবেন ভিসাতে সমস্যা আছে। আপনি অফিসে গিয়ে সরাসরি যোগাযোগ করুন এবং সঠিক ভিসা না পাওয়ার আগে কখনোই সম্পূর্ণ টাকা দিবেন না।
ভিসা রিজেক্ট হলে করনীয় কি
ভিসা রিজেক্ট হলে করনীয় কিঃ সমস্ত পেপার সাবমিট করার পর যদি ভিসা রিজেক্টেড দেখাচ্ছে, তাহলে আতঙ্কিত হবার কিছু নাই। যে এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন তাদের সাথে যোগাযোগ করুন কোন ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা যাচাই করুন। যদি কোন ভূল তথ্য থেকে থাকে তা সংশোধন করে আবার নতুন করে আবেদন করুন। অনেক সময় ছোট ছোট ভুলের কারণে ভিসা রিজেক্ট হয়ে থাকে। তাই আতঙ্কিত না হয়ে পুনরায় ভুলগুলো সংশোধন করে সাবমিট করলে ভিসা হয়ে যায়।
ওয়ার্ক বা কাজের ভিসা চেকের সুবিধা
ওয়ার্ক ( কাজের ) ভিসা চেকের সুবিধাঃ সৌদি আরব যাবার জন্য আপনি যে ভিসা পেয়েছেন তা অবশ্যই যাচাই করে দেখে নেয়া খুবই জরুরি। কারণ ভিসাতে যদি কোন প্রকারের ভূল থাকে তা হলে দেখা যাবে যে, এয়ারপোর্ট থেকে আপনাকে আর যেতে দেওয়া হবে না। অনেকেই এইসব ছোট ছোট ভূলের জন্য এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়। তাই যারা কাজের ভিসায় যাচ্ছেন তাদের নিম্নের বিষয়গুলো চেক করা দরকার।
আরও পড়ুনঃ সৌদি ভিসা প্রতারণা থেকে বাঁচার উপায়
যেমন প্রথমত- ভিসায় কোম্পানির নাম মিলিয়ে দেখুন ঠিক আছে কিনা। দ্বিতীয়ত- আপনি যে পেশায় যাচ্ছেন তা ঠিক আছে কিনা যাচাই করুন। তৃতীয়ত- ভিসার মেয়াদ কত দিনের তা যাচাই করে নিন। চতুথ- ভিসা নম্বর সঠিক কিনা নিশ্চিত করুন। পঞ্চম- পাসপোর্টে আপনার নাম, বাবার নাম, মাতার নাম এবং ঠিকানার সাথে ভিসায় দেওয়ার সাথে মিলিয়ে দেখুন। যেন কোন প্রকেরের ভূল না থাকে, এতে করে যাবার সময় এয়ারপোর্টে ঝামেলা এড়ানো সম্ভব।
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়মঃ আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে যে কোন সময় সহজেই ঐ মোবাইল দিয়ে আপনার ভিসার স্ট্যাটাস জানতে পারবেন। এতে করে আপনি প্রতারনার হাত থেকে বেচে যেতে পারেন।মোবাইল দিয়ে যেভাবে সহজে ভিসা চেক করবেন।
যেমন প্রথমত- ইন্টারনেট কানেকশন থাকা অবস্থায় মোবাইলের ব্রাউজার ওপেন করুন। দ্বিতীয়ত- সৌদি আরবের ভিসার অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। তৃতীয়ত- উপরের নিয়ম অনুযায়ী তথ্য দিয়ে যাচাই করুন। এই প্রক্রিয়ায় আপনার বাসায় কম্পিউটার না থাকলেও স্মার্টফোন দিয়েই পুরো প্রক্রিয়া বা কাজ সম্পন্ন করা সম্ভব। এতে আপনি প্রতারণা কারির হাত থেকে সহজেই বেচে যেতে পারেন।
সৌদি ভিসা প্রতারণা থেকে বাঁচার উপায়
সৌদি ভিসা প্রতারণা বর্তমানে অনেক মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই এই প্রতারণা থেকে বাঁচা সম্ভব। প্রথমত- কখনোই অচেনা ব্যক্তি বা ফেসবুকের বিজ্ঞাপন দেখে টাকা পাঠাবেন না। অনেক সময় দালাল কম খরচে দ্রুত ভিসা দেওয়ার লোভ দেখাইবে। আপনার টাকা পাওয়ার পরে দেখা যাবে আপনার সাথে যোগাযোগ বা ফোন বন্ধ করে দেবে।
দ্বিতীয়ত- সব সময় সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসার কাজ করুন। এজেন্সির লাইসেন্স নম্বর আছে কিনা তা যাচাই করুন। সম্ভব হলে সরকারি অফিসে গিয়ে কাগজপত্র চেক করে নিন। শুধু অনলাইনে কথা বলে সিদ্ধান্ত নেবেন না। ভিসা হাতে পাওয়ার আগে পুরো টাকা পরিশোধ করবেন না। পাসপোর্ট ভিসার কপি ও চুক্তিপত্র ভালোভাবে যাচাই করুন। সন্দেহ হলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। অবশেষে মনে রাখবেন দ্রুত বেশি লাভের আশায় তাড়াহুড়া করলে প্রতারণার ঝুঁকি বাড়ে, ধৈর্য ধরে সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। এই সব নিয়ম কানন মেনে চললে সহজেই সৌদি ভিসা প্রতারণা থেকে নিরাপদ থাকতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা
কিছু গুরুত্বপূর্ণ সতর্কতাঃ কখনোই কাউকে বিশ্বাস করে বা অপরিচিত লোকের হাতে পাসপোর্ট দেবেন না। ভিসা চেক করার সময় পাবলিক কম্পিউটার ব্যবহার করলে কাজ শেষে অবশ্যই লগ আউট করুন। ভিসা প্রিন্ট কপি ও ডিজিটাল কপি সংরক্ষণ করুন। কোন রকমের সন্দেহ হলে ভিসা কপি এবং পাসপোর্ট নিয়ে সরাসরি বাংলাদেশে সৌদি আরবের অফিসিয়াল সাপোর্ট এর সাহায্য নিন। এতে করে আপনার যে কোন রকমের সন্দেহ থাকলে তা দূর হয়ে যাবে।
শেষ কথাঃ সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
সৌদি আরবের ভিসা চেক করার নিয়মঃ বর্তমানে খুব সহজেই শুধু সঠিক ওয়েবসাইট ব্যবহার করে এবং নিজের তথ্য সঠিকভাবে দিয়ে ভিসা চেক করে নিতে পারবেন। আর একটু সচেতন থাকলেই প্রতারণা থেকে রক্ষা পাওয়া যায়। যারা কাজ বা অন্য কোন উদ্দেশ্যে সৌদি আরব যেতে চান তারা অবশ্যই ভিসার স্ট্যাটাস যাচাই করুন। এতে করে আপনি নিশ্চিত হতে পারবেন, আপনার ভিসা আসল কিনা এবং সব তথ্য ঠিক আছে কিনা। অবশ্যই সঠিক তথ্য জেনে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিন।
প্রিয় পাঠক, আপনাদের সাথে আমার আজকের সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম নিয়ে আলোচনা করলাম। কিভাবে আপনি সৌদি আরবে যাবার আগে ভিসা চেক করবেন। সৌদি ভিসা চেক করার নিয়ম নিয়ে বেশ কয়েকটি উপায় আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকলে। অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করুন এবং তাদেরকে জানার সুযোগ করে দিন।



সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url