কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম। অনেক বাংলাদেশি কাজের ভিসা, ভিজিট ভিসা বা অন্যান্য ভিসা নিয়ে কাতার যেতে চান বা যেয়ে থাকেন। কিন্তু কাতারে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ধাপ হলো ভিসা স্ট্যাম্পিং চেক করা।
অনেক সময় দালাল বা প্রতারক চক্র ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে থাকে। তাই ভিসা সঠিক কিনা তা যাচাই করা খুবই জরুরী। নিম্নে ধাপে ধাপে সহজভাবে আলোচনা করা হল, যেন সহজেই নিজের ভিসা স্ট্যাম্পিং নিজেই চেক করতে পারেন।
পেইজের সূচিপত্রঃ কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
- কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
- ভিসা স্টাম্পিং বলতে কি বুঝায়
- কাতারের ভিসা স্টাম্পিং চেক করা কেন দরকার
- অনলাইনে কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
- পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা স্টাম্পিং সেট করার নিয়ম
- ভিসা স্টাম্পিং চেক করার সময় কি কি তথ্য দেখা যাবে
- ভিসা স্টাম্পিং আসল কিনা বুঝবেন যেভাবে
- কাতারের ভিসা স্টাম্পিং ভুয়া হলে কি করবেন
- ভিসা স্টাম্পিং করার সময় যে ভুলগুলো বেশি হয়
- দালাল বা প্রতারণা থেকে বাঁচার উপায়
- ভিসা স্টাম্পিং হওয়ার পর কি করতে হবে
- শেষ কথা
কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়মঃ কাতারে যাবার আগে ভিসা স্ট্যাম্পিং চেক করা দরকার। নিজের ভিসা নিজে অনলাইনে চেক করতে জানলে ঝামেলা কম এবং নিরাপদ থাকা যায়। কাতারের ভিসা স্টাম্পিং বলতে অনলাইন সেবা বা কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (Ministry of Interior Qatar) এ প্রদান করা হয়ে থাকে। এই ওয়েবসাইটটি ব্যবহারকারীদের ভিসা আবেদনগুলোর অবস্থা যাচাই করার সুযোগ করে দেয়। পাসপোর্ট নাম্বার অথবা ব্যক্তিগত তথ্য দিয়ে কাতারের ভিসার অবস্থা খুব সহজেই জানা যায়।
আরও পড়ুনঃ কাতারের ভিসা চেক করার নিয়ম
ভিসা স্টাম্পিং বলতে কি বুঝায়
ভিসা স্টাম্পিং বলতে কি বুঝায়ঃ ভিসা স্টাম্পিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে আপনার পাসপোর্টে কাতারের সরকারিভাবে ভিসার সিল বা অনুমোদন দেওয়া হয়। সাধারণত আপনি যখন কাজের ভিসা, ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা বা অন্যান্য ভিসা পান, তখন ঐ ভিসাটি পাসপোর্টে ষ্ট্যাম্প করা হয়। যেন আপনি আইনগতভাবে কাতারে প্রবেশ করতে পারবেন। ভিসা স্টাম্পিং না থাকলে আপনাকে বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফিরিয়ে দেওয়া হতে পারে। তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসাটি স্টাম্পিং হয়েছে কিনা যাচাই করা দরকার।
কাতারের ভিসা স্টাম্পিং চেক করা কেন দরকার
কাতারের ভিসা স্টাম্পিং চেক করা কেন দরকারঃ কাতারের ভিসা স্টাম্পিং চেক করার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আছে। প্রথমত- আপনাকে প্রতারণার হাত থেকে বাঁচাতে সাহায্য করে। অনেক সময় কিছু অসাধু দালাল আছে যারা ভুয়া ভিসা তৈরি করে মানুষকে দেখায়। ভিসাটি কেনার পর দেখা যায় ভিসাটি আসল নয়। দ্বিতীয়ত- আপনার ভিসাটি সঠিক হলে আপনি নিশ্চিন্তে বিদেশ যেতে পারবেন। আর যদি ভিসায় কোন ভুল থাকে, তাহলে তা যাবার আগেই সংশোধন করা সম্ভব। তৃতীয়ত- ইমিগ্রেশন চেকের সময় আপনার কোন সমস্যায় পড়তে হবে না।
অনলাইনে কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
অনলাইনে কাতারের ভিসা স্টাম্পিং চেক করার উপায়ঃ। বর্তমানে খুব সহজেই অনলাইনের মাধ্যমে কাতারের ভিসা স্টাম্পিং চেক করা যায়। নিম্নের ধাপগুলো অনুসরণ করলে আপনি নিজেই আপনার ভিসাটি যাচাই করতে পারবেন। প্রথম ধাপ- কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট (Ministry of Interior Qatar) প্রবেশ করুন। ঐ ওয়েবসাইটের সব ধরনের ভিসা সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।
দ্বিতীয় ধাপ- ভিসা সার্ভিস (Visa Services) অপশন নির্বাচন করুন। ওয়েবসাইটে ঢোকার পর ভিসা সার্ভিসেস অপশন দেখতে পাবেন, সেই অপশনে ক্লিক করতে হবে। তৃতীয় ধাপ- ভিসা ইনকোয়ারি এবং প্রিন্টিং (Visa Inquiry & Printing) এ ক্লিক করুন। এরপর ভিসা ইনকোয়ারি এবং প্রিন্টিং (Visa Inquiry & Printing) নামে একটি পেজ ওপেন হবে। চতুর্থ ধাপ- এই পেজে আপনার তথ্য প্রদান করুন। এখানে সাধারণত দুই ধরনের তথ্য দিয়ে ভিসা চেক করা যায়। যেমন পাসপোর্ট নম্বর বা ভিসা নম্বর দিয়ে। আপনার কাছে যে তথ্য আছে সেটি নির্বাচন করে সঠিকভাবে লিখতে হবে।
আরও পড়ুনঃ কাতারে পৌছানোর পর যে ভুলগুলো করবেন না
পঞ্চম ধাপ- জাতীয়তা নির্বাচন করুন। এরপর আপনার দেশের নাম নির্বাচন করতে হবে। দেশের ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন করতে হবে। ষষ্ঠ ধাপ- ক্যাপচা কোড পূরণ করুন। নিরাপত্তার জন্য একটি ক্যাপচা কোড আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে আসবে, সেটি সঠিকভাবে পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন। সপ্তম ধাপ- আপনার সব তথ্য ভাল ভাবে চেক করে সাবমিট করুন। এরপর আপনার ভিসার সব তথ্য স্ক্রিনে দেখা যাবে। সেখানে ভিসার সব তথ্য যদি ঠিক থকে, তাহলে বুঝবেন আপনার ভিসা স্টম্পিং সঠিকভাবে হয়েছে।
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা স্টাম্পিং সেট করার নিয়মঃ অনেক সময় ভিসা হাতে পাইতে দেরি হয়। তাই আপনার শুধু পাসপোর্ট নম্বর দিয়েও আপনার ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রথমে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (MOI) গিয়ে পাসপোর্ট নাম্বার অপশন নির্বাচন করতে হবে। এরপর পাসপোর্ট নম্বর লিখে, দেশের নাম নির্বাচন করে এবং অন্যান্য তথ্য দিয়ে সাবমিট করলে, আপনার ভিসার অবস্থা দেখা যাবে। এই পদ্ধতিতে নিজেই নিজের ভিসা খুব সহজেই চেক করতে পারবেন এবং বেশিরভাগ মানুষ এভাবে ভিসা চেক করে থকে।
কাতারে পৌছানোর পর যে ভুলগুলো করবেন না
কাতারের ভিসা নিয়ে যখন ইমিগ্রেশন কমপ্লিট করে কাতারে পৌঁছাবেন। তখন অনেকেই কিছু ভুল করে থাকে। বাংলাদেশের অনেকেই কাতার যাওয়ার পর, তারা পেপারের জন্য অপেক্ষা না করে কাজে যোগদান করে থাকে। এতে রাস্তাঘাটে পুলিশ তাদেরকে ধরলে অনেক বড় জরিমানা করে, এমনকি দেশেও পাঠাইয়া দেয়। তাই আপনার কাগজপত্র রেডি না হওয়া পর্যন্ত কাজে যোগদান না করাই ভাল।
কাতারে পৌঁছানোর পর প্রথমে আপনি, আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে যে কোম্পানির ভিসায় গিয়েছেন, সেই কোম্পানিকে দিতে হবে। কোম্পানি সমস্ত প্রসেসিং রেডি করে আপনাকে কাতার সরকার অনুমোদিত কাতার ন্যাশনাল আইডি (QID) বলে একটি কার্ড আছে। সেই কার্ডটি সরকারের অফিস থেকে আপনাকে দেওয়া হবে। যখন ঐ কার্ডটি হাতে পাবেন তখন আপনি নিদিষ্ট সময়ের জন্য কাতার থাকার অনুমতি এবং কাজ করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন QID কার্ডটি হাতে না পাওয়া পযন্ত বাহিরে বেশী ঘুরাঘুরি না করাই ভাল।
ভিসা স্টাম্পিং চেক করার সময় কি কি তথ্য দেখা যাবে
ভিসা স্টাম্পিং চেক করার সময় কি কি তথ্য দেখা যাবেঃ অনেক সময় এক ধরনের ভিসা দেবার কথা বলে অন্য ভিসা দিয়ে থাকে। তাই ভিসা স্ট্যাম্পিং হবার পর সেই ভিসার তথ্য চেক করা দরকার। যে আপনার ভিসা সঠিক আছে কিনা, ভিসা ছের করার পর সাধারণত নিচের তথ্যগুলো দেখা যায়। যেমন- ভিসা নাম্বার, আবেদনকারীর নাম, পাসপোর্ট নাম্বার, জাতীয়তা, ভিসার ধরন, স্পন্সর বা কোম্পানির নাম, ভিসার মেয়াদ, ভিসার অবস্থা আপ্যুভ বা রিজেক্ট (Approved or Rejected) ইত্যাদি। এইসব তথ্যগুলো অবশ্যই ভালোভাবে মিলিয়ে দেখে নিতে হবে।
ভিসা স্টাম্পিং আসল কিনা বুঝবেন যেভাবে
ভিসা স্টাম্পিং আসল কিনা বুঝবেন যেভাবেঃ ভিসা স্টাম্পিং চেক করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। প্রথমত- আপনার নাম ও পাসপোর্ট নম্বর ঠিক আছে কিনা দেখুন। যদি ভুল থাকে তাহলে সমস্যা হতে পারে তা ঠিক করে নেওয়া উচিত। দ্বিতীয়ত- ভিসার মেয়াদ চেক করা জরুরী। ভিসার মেয়াদ না থাকলে যাওয়া যাবে না। তৃতীয়- স্পন্সর বা কোম্পানির নাম ঠিক আছে কিনা, যাচাই করুন কারণ কাজের ভিসার ক্ষেত্রে কোম্পানির নাম খুব গুরুত্বপূর্ণ। চতুর্থ- ভিসার স্ট্যাটাস অবশ্যই আপ্রুভ (Approved) এবং ভ্যালিড লেখা আছে কিনা তা নিশ্চিত করুন।
কাতারের ভিসা স্টাম্পিং ভুয়া হলে কি করবেন
কাতারের ভিসা স্টাম্পিং ভুয়া হলে কি করবেনঃ আপনি যে ভিসা হাতে পেয়েছেন, তা ভূয়া কিনা তা যাচাই করা জরুরী। ভিসা চেক করার সময় যদি দেখা যায়, কোন তথ্য নেই বা ভুল দেখাচ্ছে তাহলে বুঝতে হবে ভিসাটি সমস্যা হতে পারে। এমন হলে প্রথমে যে এজেন্সি বা দালালের মাধ্যমে ভিসা করেছেন তাদের সাথে যোগাযোগ করতে হবে। যদি তারা সঠিক সমাধান না দেয়, তাহলে সরকারি সংশ্লিষ্ট অফিস বা অভিজ্ঞ কোন এজেন্টের সাথে কথা বলে নেওয়া ভাল। কারণ ভিসা যাচাই না করে কখনোই বিদেশ যাওয়ার চেষ্টা করা উচিত নয়।
ভিসা স্টাম্পিং করার সময় যে ভুলগুলো বেশি হয়
ভিসা স্টাম্পিং করার সময় যে ভুলগুলো বেশি হয়ঃ ভিসা স্টাম্পিং হওয়ার পর তা চেক করে নেওয়া জরুরী। কারণ অনেক সময় ছোট ছোট ভূলের জন্য বিদেশ যাওয়া কঠিন হয়ে যায়। তাই ভিসা স্টাম্পিং হওয়ার পর, অনেক সময় কিছু সাধারণ ভুলের কারণে সমস্যা হয়। যেমন নামের বানান ভূল, পাসপোর্ট নাম্বার ভূল, জন্ম তারিখ ভূল, ভিসার মেয়াদ ভূল, কোম্পানির নামের ভূল ইত্যাদি। এইসব ভুলগুলো ঠিক না করে গেলে, পরে বিমানবন্দরের ইমিগ্রেশনে সমস্যা হতে পারে। তাই আগে থেকেই সব তথ্য মিলিয়ে নেওয়া দরকার যেন কোন সমস্যা না হয়।
আরও পড়ুনঃ কাতারের ভিসার মেডিকেল কোথায় করাবেন
দালাল বা প্রতারণা থেকে বাঁচার উপায়
দালাল বা প্রতারণা থেকে বাঁচার উপায়ঃ বিদেশ যাওয়ার সময় প্রতারণার ঘটনা প্রায়ই দেখা যায়। তাই কিছু বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত- সব সময় বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে ভিসা করুন। দালালের মাধ্যমে ভিসা না নেওয়াই ভাল এতে প্রতারণা হওয়ার সম্ভবনা বেশী থাকে। দ্বিতীয়ত- ভিসা পাওয়ার পর অবশ্যই নিজে অনলাইনে চেক করে নিন। তৃতীয়ত- পাসপোর্ট বা গুরুত্বপূর্ণ কাগজ কখনো অন্যের কাছে দীর্ঘ সময়ের জন্য রেখে দেওয়া ঠিক হবে না। চতুর্থ- ভিসা নিয়ে কোন সন্দেহ মনে হলে, অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে কাজ করুন।
কাতারের ভিসার মেডিকেল কোথায় করাবেন
কাতারের ভিসা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ হল, আপনার মেডিকেল পরীক্ষা করানো। আর এই মেডিকেল পরীক্ষার জন্য সাধারণত কাতার সরকারের অনুমোদিত বাংলাদেশের কিছু মেডিকেল সেন্টার আছে, সেখান থেকেই মেডিকেল করাতে হবে। বাংলাদেশে কাতারের ভিসার জন্য মেডিকেল পরীক্ষা করার প্রধান প্রতিষ্ঠান হল (GAMCA / Wafid) নামে পরিচিত।
প্রথমে আপনাকে অনলাইনে ওয়েবসাইটে (GAMCA / Wafid) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার, নাম ও অন্যান্য তথ্য দিয়ে এবং নিদিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর আপনাকে একটি নির্দিষ্ট মেডিকেল সেন্টারে নাম দেওয়া হবে। তারপর সেই মেডিকেল সেন্টারে গিয়ে টেস্ট করাতে হবে। মেডিকেল পরীক্ষায় সাধারণত রক্ত পরীক্ষা, এক্সরে এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে আপনি ফিট রিপোর্ট পাবেন। যা ভিসা জন্য প্রয়োজন হবে। তাই সব সময় নির্ভরযোগ্য এজেন্সি ও অনুমোদিত মেডিকেল সেন্টার থেকে পরীক্ষা করানো উচিত।
ভিসা স্টাম্পিং হওয়ার পর কি করতে হবে
ভিসা স্টাম্পিং হওয়ার পর কি করতে হবেঃ ভিসা স্টাম্পিং নিশ্চিত হওয়ার পর বিদেশ যাওয়ার প্রস্তুতি নিতে হবে। এর জন্য কিছু কাজ অবশ্যই করতে হবে। যেমন ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স, মেডিকেল পরীক্ষা করানো হয়েছে কিনা, বিমান টিকিট কাটা আছে কিনা, পুলিশ ক্লিয়ারেন্স ছয় মাসের বেশী হওয়া যাবে না, পাসপোর্ট এর মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে। তাছাড়াও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখতে হবে, যেন ইমিগ্রেশনের জন্য সব ডকুমেন্ট ঠিক থাকে। আর সবকিছু ঠিক থাকলে আপনার বিদেশ যাত্রা সহজ হবে।
শেষ কথাঃ কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম
কাতারের ভিসা স্টাম্পিং চেক করার নিয়ম। বর্তমানে বিদেশ যাওয়ার আগে ভিসা স্টাম্পিং চেক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। কারণ সামান্য অসতর্কতার কারণে অনেক মানুষ প্রতারণা শিকার হন। তবে বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজে কাতারের ভিসা যাচাই করা যায়। আপনি যদি পাসপোর্ট নম্বর বা ভিসা নম্বর দিয়ে চেক করেন। তাহলে সহজেই বুঝতে পারবেন আপনার ভিসা সঠিক কিনা এতে করে অপ্রয়োজনীয় ঝামেলা ও আর্থিক ক্ষতি থেকে বাঁচা সম্ভব।
প্রিয় পাঠক, আপনারা যারা কাতারে কাজের উদ্দেশ্যে বা অন্য কোন কাজে যেতে চান। তারা অবশ্যই বিদেশ যাওয়ার আগে নিজের ভিসা স্ট্যাম্পিং ভালোভাবে যাচাই করে নিন। সবচেয়ে ভাল হয় নিজের ভিসা অনলাইনে নিজেই চেক করে নেওয়া। এতে করে আপনার কোন রকমের সন্দেহ হবে না এতে আপনার যাত্রা নিরাপদ ও নিশ্চিন্ত হবে। আপনাদের উদ্দেশ্যে লেখা আমার এই পোষ্টটি যদি ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করে তাদের জানার ও বিদেশ যাবার সুযোগ করে দিন।



সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url