নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়

 

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়। বর্তমান সময়ে বিদেশে কাজের জন্য অনেক বাংলাদেশী সৌদি আরবে যাওয়ার স্বপ্ন দেখে থাকেন। তবে বিদেশে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসা সঠিক কিনা তা যাচাই করে দেখা।

নতুন-নিয়মে-সৌদি-ভিসা-চেক-করার-উপায়


কিছু দালাল বা প্রতারক চক্র ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে থাকে। তাই নতুন নিয়ম অনুযায়ী কিভাবে সৌদি ভিসা চেক করবেন তা জানা খুবই জরুরী। ভিসা চেক করার নিয়ম, প্রয়োজনীয় তথ্য এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত নিম্নে দেওয়া হল।

পেইজের সূচিপত্রঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায় 

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়ঃ সৌদি ভিসা চেক করা বলতে এটি হলো একটি অনলাইন সেবা। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে (visa.mofa.gov.sa) প্রদান করে থাকে। MOFA প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের তাদের ভিসার আবেদন গুলোর অবস্থা যাচাই করার সুযোগ করে দেয়. আবেদনকারীরা তাদের ভিসা নম্বর বা পাসপোর্ট নম্বর এবং ব্যক্তিগত তথ্য প্রবেশ দিয়ে তাদের ভিসা সম্পর্কে আপডেট তথ্য পেতে পারেন খুব সহজেই। এতে করে দালাল বা প্রতারক চক্রের হাত থেকে বাঁচা যায়।

আরও পড়ুনঃ সৌদি ভিসা স্ট্যাম্পিং চেক

সৌদি ভিসা চেক করা কেন জরুরী 

সৌদি ভিসা চেক করা কেন জরুরীঃ বিদেশ যাওয়ার আগে ভিসা যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ প্রথমত- ভিসা আসল না নকল তা বুঝা যায় সহজেই। দ্বিতীয়ত- ভিসার মেয়াদ কত দিন তা জানা যায়। তৃতীয়ত- কোন কোম্পানিতে চাকরি দেওয়া হয়েছে তা জানা যায়। চতুর্থ- প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা যায়। বর্তমানে বাংলাদেশের অনেক মানুষ দালালের মাধ্যমে বিদেশ যেতে গিয়ে প্রতারিত হচ্ছে। তাই অনলাইন থেকে নিজের ভিসা নিজেই চেক করে নেওয়া সব থেকে ভাল।

সৌদি ভিসা চেক করার জন্য কি কি লাগবে 

সৌদি ভিসা চেক করার জন্য কি কি লাগবেঃ সৌদি যাবার আগে ভিসা চেক করা জরুরী। কারণ আপনাকে যে ভিসা দেওয়া হয়েছে তা আসল কিনা যাচাই করা দরকার। তাই সৌদি ভিসা চেক করার জন্য সাধারণত কিছু তথ্য প্রয়োজন হয়। যেমন প্রথমত- ভিসা নাম্বার, দ্বিতীয়ত- পাসপোর্ট নাম্বার, তৃতীয়- জাতীয়তা, চতুর্থ- ভিসা-ইসুর তারিখ ইত্যাদি। এই তথ্যগুলো ভিসা চেক করতে প্রয়োজন হয় এবং এই তথ্যগুলো সাধারণত ভিসা কপিতেও লেখা থাকে। এগুলো থাকলে আপনি খুব সহজেই অনলাইনে ভিসা যাচাই করতে পারবেন। 

অনলাইনে সৌদি ভিসা চেক করার নিয়ম 

অনলাইনে সৌদি ভিসা চেক করার নিয়মঃ আপনি যখন সৌদি যাবার জন্য ভিসা হাতে পাবেন, সেই ভিসা চেক করা অবশ্যই জরুরী। কারণ আপনার ভিসাটি আসল কিনা যাচাই করা দরকার। কারণ ভিসা চেক করে না নিলে অনেক সময় বিপদে পড়তে হয়। তাই কিভাবে অনলাইন থেকে নিজের ভিসা নিজেই চেক করবেন, তা নিম্নে ধাপে ধাপে দেওয়া হল।

প্রথম ধাপ- সৌদি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। প্রথমে সৌদি আরবের অফিসিয়াল ভিসা ওয়েবসাইটে যেতে হবে। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট হল ইনজাজিদ ভিসা সার্ভিস প্ল্যাটফর্ম (Enjazit Visa Service Platform) এবং মোফা সৌদি ভিসা প্ল্যাটফর্ম ( MOFA Saudi Visa Platform)। এই ওয়েবসাইটে গিয়ে ভিসা যাচাই করার অপশন পাওয়া যায়। দ্বিতীয় ধাপ- ভিসা সার্চ অপশন নির্বাচন করুন। ওয়েবসাইটে ঢোকার পর ভিসা ইনকয়ারি বা ভিসা চেক ( Visa Inquiry বা  Visa Check) নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে।

নতুন-নিয়মে-সৌদি-ভিসা-চেক-করার-উপায়


তৃতীয় ধাপ- প্রয়োজনীয় তথ্য দিন। এরপর একটি ফর্ম আসবে সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন ভিসা নাম্বার, পাসপোর্ট নাম্বার, জাতীয়তা ইত্যাদি। এইসব তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। চতুর্থ ধাপ- ক্যাপসা কোর্ট পূরণ করুন। ফরমের নিচে একটি ক্যাপচা কোড (Captcha Code) থাকবে সেটি দেখে ঠিকভাবে লিখতে হবে। এটি নিরাপত্তার জন্য ব্যবহার করা হয়ে থাকে। পঞ্চম ধাপ- সার্চ বাটনে ক্লিক করুন। সব তথ্য পূরণ করার পর, সার্চ বা সাবমিট (Search বা Submit) বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার ভিসার সমস্ত তথ্য মোবাইল বা কম্পিউটার স্কিনে দেখা যাবে।

আরও পড়ুনঃ সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম

যদি ভিসা আসল হয় তাহলে, ভিসাটিতে নিচের তথ্যগুলো দেখতে পাবেন। যেমন ভিসার নাম্বার, পাসপোর্ট নাম্বার আবেদনকারীর নাম, স্পন্সর বা কোম্পানির নাম, ভিসার ধরণ,  ভিসার মেয়াদ ইত্যাদি। আর যদি ভিসা আসল না হয় বা নকল হয়। তা হলে ভিসার কোন তথ্য দেখা যাবে না বা ভূল তথ্য দেখা যাবে। তাই ভিসা হাতে পাবার পরে অবশ্যই সেই ভিসা আসল কিনা তা যাচাই করা অত্যান্ত জরুরী। ইতে করে আপনি ভূয়া ভিসা বা দালাল চক্রের হাত থেকে সহজেই বাচতে পারবেন।

পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক 

পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেকঃ অনেক সময় ভিসা হাতে পাবার আগেই তা চেক করা যায়। যেমন আপনার ভিসা হয়েছে কিন্তু ভিসা হাতে পান নাই বা ভিসা নম্বর না থাকলে শুধু পাসপোর্ট নম্বর দিয়েই ভিসা চেক করতে পারবান। এর জন্য আপনাকে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সৌদি আরবিয়া (MOFA- Ministry of Foreign Affairs Saudi Arabia) এর ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইট ওপেন করে, সেখানে গিয়ে প্রথমত- পাসপোর্ট নাম্বার অপশন নির্বাচন করুন। দ্বিতীয়ত- ন্যাশনালিটি নির্বাচন করুন। তৃতীয়ত- ভিসা টাইপ অপশন নির্বাচন করুন। তারপর সার্চ করলে ভিসার সমস্ত তথ্য দেখা যাবে। 

মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম 

মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়মঃ আপনার হাতে যদি একটি স্মার্টফোন এবং ইন্টারনেট থাকে তাহলে, বর্তমানে স্মার্টফোন ব্যবহার করে খুব সহজে ভিসা চেক করা যায়। মোবাইল দিয়ে চেক করার জন্য প্রথমত- মোবাইল ব্রাউজার খুলুন বা ওপেন করুন। দ্বিতীয়ত- সৌদি ভিসা ওয়েবসাইটে যান। তৃতীয়ত- ভিসা ইনকয়ারি ( Visa Inquiry) অপশন নির্বাচন করুন। চতুর্থ- ভিসা নম্বর বা পাসপোর্ট নম্বর দিন। পঞ্চম- সার্চ বাটনে ক্লিক করুন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ভিসার সঠিক তথ্য জানতে পারবেন। 

সৌদি আরবের ভিসার ধরণ 

সৌদি আরবের ভিসার ধরণঃ  সৌদি সরকার বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে। যেমন প্রথমত- কাজের ভিসা (Work Visa) এটি সবচেয়ে বেশি ব্যবহৃত ভিসা। যারা চাকরির জন্য সৌদি আরবে যান তাদের জন্য এই ভিসা দেওয়া হয়। দ্বিতীয়ত- ভিজিট ভিসা ( Visit Visa) আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার জন্য এই ভিসা দেওয়া হয়। তৃতীয়- ওমরাহ ভিসা মুসলমানরা ওমরাহ পালনের জন্য এই ভিসা দেওয়া হয়। চতুর্থ- ফ্যমিলি ভিসা ( Family Visa) স্ত্রী এবং সন্তানদের নিয়ে যাবার জন্য এই ভিসা দেওয়া হয়। পঞ্চম- বিজনেজ ভিসা (Business Visa) ব্যাবসায়িক কাজের জন্য সৌদি আরবে যাওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়। 

ভিসা চেক করার সময় যে বিষয়গুলো দেখতে হবে 

ভিসা চেক করার সময় যে বিষয়গুলো দেখতে হবেঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায় বা সময় কিছু বিষয় অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। যেমন প্রথমত- আপনার নামের বানান ঠিক আছে কিনা, পাসপোর্ট এর নাম এবং ভিসার নাম অবশ্যই একই হতে হবে। দ্বিতীয়ত- পাসপোর্ট নম্বর সঠিক কিনা যাচাই করুন, কারণ ভুল পাসপোর্ট নম্বর থাকলে সমস্যা হবে। তৃতীয়ত- কোম্পানির নাম, যে কোম্পানিতে কাজ করতে যাবেন সেই কোম্পানির নাম ঠিক আছে কিনা তা দেখতে হবে। চতুর্থ- ভিসার মেয়াদ, ভিসা কতদনের জন্য দেওয়া হয়েছে তা চেক করে নিন।

আরও পড়ুনঃ সৌদি ভিসা প্রতারণা থেকে বাঁচার উপায়

ভুয়া ভিসা চিনবেন কিভাবে 

ভুয়া ভিসা চিনবেন কিভাবেঃ অনেক সময় প্রতারক চক্র ভুয়া ভিসা দিয়ে আপনাকে ঠকাবে বা ঠকানোর চেষ্টা করবে। তাই কিছু লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন ভিসাটি ভুয়া কি না। প্রথমত- আপনি যদি ভিসাটি অনলাইনে সার্চ করেন তা হলে কোন তথ্য পাওয়া যাবে না। দ্বিতীয়ত- ভিসায় বানান ভুল থাকে। তৃতীয়ত- ভিসা নম্বর দিয়ে সার্চ করলে তা কাজ করে না। চতুর্থ- কোম্পানির কোন তথ্য পাওয়া যায় না। এই ধরনের সমস্যা দেখলে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং বিশ্বস্ত কারো মাধ্যমে তা ভালভাবে আবার চেক করে নেওয়া উচিত।

দালাল চক্র থেকে সাবধান থাকার উপায় 

দালাল চক্র থেকে সাবধান থাকার উপায়ঃ বিদেশ যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল দালাল চক্র। তাই এই চক্র থেকে সাবধান থাকার জন্য কিছু বিষয়ে মনে রাখা খুবই জরুরী। প্রথমত- সব সময় চেষ্টা করবেন, সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ যাওয়। দ্বিতীয়ত- ভিসা হাতে পাওয়ার পরে অবশ্যই নিজে চেক করুন। তৃতীয়- আগেই অগ্রিম টাকা বা বেশি টাকা দেবেন না। সব কাগজপত্র নিজে যাচাই করুন। বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বা পরিচিতদের মাধ্যমে যাওয়া নিরাপদ হবে। 

ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেন 

ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেনঃ অনেক সময় দেখা যায় যে ভিসা হয়েছে কিন্তু সেই ভিসা আপনি এখনও পাননি বা যদি অনলাইনে ভিসা চেক করতে সমস্যা হয়। তাহলে প্রথমত- নিকটস্থ কম্পিউটার দোকানের সাহায্য নিতে পারেন। দ্বিতীয়ত- সরকার অনুমদিত রিক্রটিং  এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তৃতীয়ত- যারা ভিসার কাজ করে সেই অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন অথবা যার মাধ্যমে ভিসা নিয়েছেন তার সাথে যোগাযোগ করে সমাধান করা। তবে চেষ্টা করবেন নিজের ভিসা অনলাইনে নিজেই যাচাই করা সব চেয়ে ভাল। 

সৌদি ভিসা প্রতারণা থেকে বাঁচার উপায়

সৌদি ভিসা প্রতারণা থেকে বাঁচার উপায়ঃ সৌদি ভিসা প্রতারণা বর্তমানে অনেক মানুষের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই কিছু বিষয় জানা থাকলে খুব সহজেই এই প্রতারণা থেকে বাঁচা সম্ভব। প্রথমত- কখনোই অচেনা ব্যক্তি কাছে টাকা পাঠাবেন না। অনেক সময় দালাল কম খরচে দ্রুত ভিসা দেওয়ার লোভ দেখাবে। আপনার টাকা পাওয়ার পর আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেবে। 

নতুন-নিয়মে-সৌদি-ভিসা-চেক-করার-উপায়


দ্বিতীয়ত- সব সময় সরকারি অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসার কাজ করুন। এজেন্সির লাইসেন্স নম্বর আছে কিনা তা যাচাই করুন। সম্ভব হলে সরকারি অফিসে গিয়ে কাগজপত্র চেক করে নিন। শুধু অনলাইনে কথা বলে সিদ্ধান্ত নেবেন না। ভিসা হাতে পাওয়ার আগে পুরো টাকা পরিশোধ করবেন না। পাসপোর্ট, ভিসার কপি ও চুক্তিপত্র ভালোভাবে যাচাই করুন। সন্দেহ হলে অভিজ্ঞ কারো পরামর্শ নিন।  মনে রাখবেন তাড়াহুড়া করলে প্রতারণার ঝুঁকি বাড়ে, সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। এই সব নিয়ম কানন মেনে চললে সহজেই সৌদি ভিসা প্রতারণা থেকে নিরাপদ থাকতে পারবেন।

সৌদি যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরী 

সৌদি যাওয়ার আগে যে বিষয়গুলো জানা জরুরীঃ সৌদি যাওয়ার আগে শুধু ভিসা চেক করলেই হবে না। আরো কিছু বিষয় জানা বা ডকুমেন্ট অবশ্যই আপনার কাছে রাখতে হবে। যেমন মেডিকেল রিপোর্টে লাগবে এবং ঐ রিপোটে অবশ্যই ফিট হইতে হবে। পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে এবং তার মেয়াদ ছয় মাসের বেশী হওয়া যাবে না। সরকারি ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিতে হবে না নিলে সমস্যা হতে পারে।  এয়ারটিকিট থাকতে হবে। চাকরির চুক্তিপত্র অবশ্যই থাকতে হবে। সবকিছু ভালভাবে চেক করে নিতে হবে এবং সব ঠিক মত  থাকলে বিদেশ যাত্রা অনেক সহজ হয়ে যাবে। 

শেষ কথাঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়ঃ বিদেশে কাজ করার স্বপ্ন অনেক মানুষের থাকে, বিশেষ করে সৌদি আরবে যাওয়ার জন্য প্রতিবছর হাজার হাজার মানুষ চেষ্টা করেন। কিন্তু ভুল তথ্য বা প্রতারণার কারণে অনেকেই সমস্যায় পড়েন। তাই বিদেশ যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল ভিসা যাচাই করা। নতুন নিয়ম অনুযায়ী অনলাইনে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে ভিসা চেক করা যায়। এজন্য শুধু ভিসা নম্বর বা পাসপোর্ট নম্বর থাকলেই যথেষ্ট। 

প্রিয় পাঠক, সব সময় মনে রাখবেন নিজের ভিসা নিজেই চেক করুন। সব তথ্য ভালভাবে যাচাই করুন এবং সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ যান। তাহলে প্রতারণা থেকে বাঁচা সম্ভব হবে এবং নিরাপদে বিদেশে কাজ করার সুযোগ পাবেন। আপনাদের উদ্দেশ্যে লেখা আমার এই পোষ্টটি নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়, যদি ভাল লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে, তাদের জানার এবং বিদেশ যাবার সুযোগ করে দিন। 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mohammad Nurul Islam
Mohammad Nurul Islam
আমি সুপারমাষ্টার আইটির অ্যাডমিন এবং একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি একজন অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে থাকি।