অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

  

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম। বেশীর ভাগ মানুষই জানে না, কিভাবে ভোটার আইডি কার্ড চেক করতে হয়। আমার এই পোস্টটিতে আপনি সহজেই জানতে পারবেন অনলাইনে ভোটার আইডি কার্ড চেক কিভাবে করবেন।

অনলাইনে-ভোটার-আইডি-কার্ড-চেক-করার-নিয়ম


অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করা এখন খুবই সহজ একটি কাজ। আগে যেখানে এই কাজের জন্য নির্বাচন অফিসে যেতে হতো। এখন আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আপনার সমস্ত তথ্য জানতে পারবেন। 

পেইজের সূচিপত্রঃ অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম 

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়মঃ আপনি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এবং আপনার বয়স যদি ১৮ বছর হয়। তবে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে। আমাদের দৈনন্দিন জীবনে ভোটার আইডি কার্ড ছাড়া, কোন প্রয়োজনীয় কাজ করা সম্ভব না। তাই ভোটার আইডি কার্ড কিভাবে চেক করতে হয় সেটাই আমাদের মূল বিষয়। 

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম

ভোটার আইডি কার্ড ছাড়া কোন কাজ সহজে করা সম্ভব না। তাই ভোটার আইডি কার্ড সব সময় প্রয়োজন হয়। আপনি যে কোন কাজ করতে যান না কেন, যেমন জমি কেনা বা বিক্রি করা, ব্যাংকে একাউন্ট খোলা, পাসপোর্ট বানানো, গাড়ি ক্রয় বা বিক্রয় করা, ড্রাইভিং লাইসেন্স করা, মোবাইল সিম কার্ড রেজিস্ট্রেশন করা, সব ধরণের সরকারি বা বেসরকারি কাজের জন্য এনআইডি কার্ড সব সময় প্রয়োজন হয়। তাই কিভাবে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম সম্পর্কে সহজ ভাষায় আলোচনা করা হলো। 

ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড কি 

ভোটার আইডি কার্ড বা এনআইডি কার্ড কিঃ ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্র একজন নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যে একজন বাংলাদেশের নাগরিক, এই কার্ড আপনার সেই পরিচয় বহন করে। এটি প্রদান করে বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিস থেকে। এই কার্ডের মাধ্যমেই প্রমাণ হয় যে, আপনি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। এই কার্ডে আপনার সব ধরনের তথ্য থাকে। যেমন আপনার নাম, পিতা ও মাতার নাম, জন্ম তারিখ, স্থায়ী ও বর্তমান ঠিকানা,  আপনার পাসপোর্ট সাইজের ছবি, এনআইডি নাম্বার, পাসপোর্ট নাম্বার (যদি থাকে) ইত্যাদি। 

কেন অনলাইনে এনআইডি কার্ড চেক করা প্রয়োজন 

কেন অনলাইনে এনআইডি কার্ড চেক করা প্রয়োজনঃ আমরা যখন ভোটার আইডি কার্ড হাতে পাই, তখন দেখা যায় কিছু না কিছু ভূল থাকে। তাই কার্ড প্রিন্ট করার আগে অবশ্যই চেক করে নেয়া দরকার। অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার অনেক সুবিধা আছে। যেমন প্রথমত- নিজের সমস্ত তথ্য সঠিক আছে কিনা যাচাই করা যায়। দ্বিতীয়ত- নতুন স্মার্ট কার্ড হয়েছে কিনা তা জানা যায়। তৃতীয়ত- কোন ভুল থাকলে প্রিন্ট করার আগে তা সংশোধন করে নেওয়া যায়। চতুর্থত- চাকরি, পাসপোর্ট বা ভিসা আবেদনের আগে সমস্ত তথ্য মিলিয়ে নেওয়া যায়। 

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার জন্য যা লাগবে 

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার জন্য যা লাগবেঃ অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার আগে, কিছু প্রয়োজনীয় তথ্য আপনার কাছে রাখতে হবে। যেমন প্রথমত- এনআইডি কার্ড এর নাম্বার অথবা রেজিস্ট্রেশান করা ফোন নাম্বার। দ্বিতীয়ত- জন্ম তারিখ, আপনার নিকটস্থ ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান কতৃক অথবা নগর ভবনের কমিশনারের কাছ থেকে জন্ম নিবন্ধনের সার্টিফিকেট লাগবে। তৃতীয়ত- একটি সচল মোবাইল নাম্বার যেটা আপনি ব্যবহার করেন। চতুর্থত- আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এই সমস্ত অবশ্যই চেক করে নিতে হবে।

অনলাইনে কিভাবে ভোটার আইডি কার্ড চেক করবেন

অনলাইনে কিভাবে ভোটার আইডি কার্ড চেক করবেনঃ আমাদের দেশের বেশীর ভাগ মানুষই জানে না, কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইনে চেক করা এবং ডাউনলোড করা যায়। আমার এই পোস্টটি থেকে জানতে পারবেন কিভাবে ভোটার আইডি কার্ড অনলাইনে চেক এবং ডাউনলোড করা যায়। নিম্নে ধাপে ধাপে সহজ ভাষায় আলোচনা করা হলো। 

অনলাইনে-ভোটার-আইডি-কার্ড-চেক-করার-নিয়ম


প্রথম ধাপঃ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন- আপনার মোবাইল বা কম্পিউটারে ব্রাউজার খুলুন এবং এনআইডি সেবা ওয়েবসাইটে যান (services.nidw.gov.bd)। তবে সব সময় মনে রাখতে হবে কার্ড চেক সব সময় অফিসিয়াল ওয়েবসাইটে করতে হবে। দ্বিতীয় ধাপঃ রেজিস্ট্রেশন করুন-প্রথমত- যদি প্রথমবার এই ওয়েবসাইট ব্যবহার করেন, তাহলে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এর জন্য প্রথমে রেজিস্টার (Register) অথবা একাউন্ট রেজিস্ট্রেশন (Account Registration) অপশনে ক্লিক করুন। দ্বিতীয়ত- আপনার এনআইডি নম্বর অথবা ফরম নম্বর লিখুন। তৃতীয়ত- জন্ম তারিখ লিখুন। চতুর্থত- ক্যাপচা কোড পূরণ করুন। 

তৃতীয় ধাপঃ ঠিকানা যাচাই করুন- এখানে আপনাকে আপনার ঠিকানা দিতে হবে। যেমন বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। চতুর্থ ধাপঃ মোবাইল নম্বর ভেরিফিকেশন- এরপর আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি (OTP) কোড পাঠানো হবে। কোডটি ইনপুট করুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। পঞ্চম ধাপঃ পাসওয়ার্ড সেট করুন- পাসওয়ার্ড অপশনে একটি পাসওয়ার্ড সেট করুন, যাতে আপনি ভবিষ্যতে যে কোন সময় লগইন করতে পারবেন।

আরও পড়ুনঃ পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

ষষ্ঠ ধাপঃ লগইন করুন- রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর, ওয়েবসাইটে গিয়ে আবার লগইন করুন। লগইন করার জন্য  প্রথমত-  এনআইডি (NID) নাম্বার দিতে হবে। দ্বিতীয়ত- যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সপ্তম ধাপঃ আপনার তথ্য দেখুন- ওয়েবসাইটে গিয়ে লগইন করার পর, আপনার এনআইডি কার্ড এর সমস্ত তথ্য দেখতে পাবেন। যেমন আপনার সম্পূর্ণ নাম, পিতা এবং মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট নামার ( যদি থাকে), কার্ডের স্ট্যাটাস স্মার্ট কার্ড হয়েছে কিনা ইত্যাদি। 

যদি এনআইডি নম্বর না থাকে তাহলে কিভাবে চেক করবেন 

যদি এনআইডি নম্বর না থাকে তাহলে কিভাবে চেক করবেনঃ অনেকেই দেখা যায় তার এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন বা খুজে পায় না। এই ধরনের সমস্যা অনেকেরি হয়ে থাকে এবং তারা জানে না এনআইডি কার্ড এর নাম্বার ছাড়া অনলাইনে কার্ড চেক করা যায় কিনা। আপনার কার্ড হারিয়ে গেলেও কার্ড নম্বর ছাড়াও আপনি চেক করতে পারবেন। যে ভাবে চেক করবেন, প্রথমত-ফরম নাম্বার ব্যবহার করে চেক করতে পারবেন। দ্বিতীয়ত- সরাসরি নির্বাচন অফিসে গিয়ে তাদের কাছে, আপনার তথ্য দিয়ে খুঁজে নিতে পারবেন।

এনআইডি কার্ড চেক করার সময় সমস্যা হলে করণীয় কি  

এনআইডি কার্ড চেক করার সময় সমস্যা হলে করণীয় কিঃ এনআইডি কার্ড চেক করার সময় কিছু সমস্যা হতে পারে। যেমন প্রথমতঃ ওটিপি (OTP) না আসলে কি করবেন- প্রথমে নেটওয়ার্ক ঠিক আছে কিনা চেক করে নিন অথবা অন্য মোবাইল নম্বর ব্যবহার করুন। দ্বিতীয়তঃ ভুল তথ্য দেখালে কি করবেন- প্রথমে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করুন অথবা প্রয়োজন হলে নির্বাচন অফিসে যোগাযোগ করুন । তৃতীয়তঃ লগইন করতে সমস্যা হলে- প্রয়োজন হলে পাসওয়ার্ড রিসেট করুন এবং সমস্ত তথ্য সঠিক দিয়েছেন কিনা যাচাই করুন। 

এনআইডি কার্ডে ভুল থাকলে তা সংশোধনের উপায় কি 

এনআইডি কার্ডে ভুল থাকলে তা সংশোধনের উপায় কিঃ অনেকেই এনআইডি কার্ড হাতে পাওয়ার পর দেখা যায়, সেই কার্ডে কিছু না কিছু ভুল থাকে। আর এই ভূল তাকার জন্য অনেক কাজ করতে সমস্যা হয়। তাই কার্ডের ভুল সংশোধন করা জরুরী হয়ে যায়। যেভাবে ভুল সংশোধন করবেন। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে অনলাইনে সংশোধনের জন্য আবেদন করতে হবে। আর আবেদন করার জন্য আপনার কিছু তথ্য প্রয়োজন হতে পারে। যেমন জন্ম সনদপত্র,  শিক্ষাগত যোগ্যতার সাটিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র কাছে রাখতে হবে। 

এনআইডি কার্ড চেক করার সময় নিরাপত্তা বিষয়ক সতর্কতা 

এনআইডি কার্ড চেক করার সময় নিরাপত্তা বিষয়ক সতর্কতাঃ অনলাইনে এনআইডি কার্ড চেক করার সময় কিছু বিষয়ের উপর অবশ্যই গুরুত্ত দিতে হব। যেমন প্রথমত- কখনো আপনার এনআইডি নম্বর ও ওটিপি অপরিচিত বা অন্য কাউকে দিবেন না। দ্বিতীয়ত- অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য ওয়েবসাইটে তথ্য প্রবেশ করাবেন না। তৃতীয়ত- যদি আপনি পাবলিক কম্পিউটার ব্যবহার করেন, কাজ শেষে অবশ্যই লগ আউট করতে ভুলবেন না। চতুর্থত- কোন ক্যাফেতে বসে চেক করার পর অবশ্যই লগ আউট করে নেবেন। এনআইডি কার্ড চেক করার সময় এই সব বিষয়ে মনে রাখতে হবে। 

মোবাইল দিয়ে এনআইডি কিভাবে চেক করবেন  

মোবাইল দিয়ে এনআইডি কিভাবে চেক করবেনঃ আমাদের দেশের বেশীর ভাগ মানুষই গ্রামে বাস করে। তাই তারা অনেকেই কম্পিউটার ব্যবহার করতে পারে না। কিন্তু মোবাইল ব্যাবহার করতে জানে। আর আপনি যদি মোবাইল ব্যাবহার করেন, তাহলে মোবাইল দিয়ে সহজেই এনআইডি কার্ড চেক করতে পারবেন। তাহলে জেনে নেওয়া যাক কিভাবে চেক করবেন।

অনলাইনে-ভোটার-আইডি-কার্ড-চেক-করার-নিয়ম


প্রথমত- আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করে, অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন এবং এনআইডি সেবা ওয়েবসাইটে যান (services.nidw.gov.bd)। দ্বিতীয়ত- রেজিস্ট্রেশন করা না থাকলে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে রেজিস্টার (Register) অথবা একাউন্ট রেজিস্ট্রেশন (Account Registration) অপশনে ক্লিক করুন। এরপর এনআইডি নম্বর অথবা ফরম নম্বর লিখুন, জন্ম তারিখ লিখুন, ক্যাপচা কোড পূরণ করুন। 

তৃতীয়ত- ঠিকানা যাচাই করুন এর যায়গায় আপনার ঠিকানা দিতে হবে। যেমন বিভাগ, জেলা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন। চতুর্থত- আপনার দেওয়া মোবাইল নাম্বারে ভেরিফিকেশন এর জন্য মোবাইল নাম্বারে একটি (OTP) কোড পাঠানো হবে। কোডটি ইনপুট করুন এবং ভেরিফাই বাটনে ক্লিক করুন। পঞ্চমত- পাসওয়ার্ড সেট করুন অপশনে, আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি ভবিষ্যতে যে কোন সময় লগইন করতে পারবেন।

আরও পড়ুনঃ ভোটার আইডি কার্ড যাচাই বা চেক করা

ষষ্ঠ- রেজিস্ট্রেশন শেষ হওয়ার পড়ে আবার লগইন করুন। লগইন করার জন্য আপনার এনআইডি (NID) নাম্বার দিতে হবে এবং যে পাসওয়ার্ড সেট করেছেন সেই পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। সপ্তমত- ওয়েবসাইটে গিয়ে লগইন করার পর, আপনার এনআইডি কার্ড এর সমস্ত তথ্য দেখতে পাবেন। যেমন আপনার সম্পূর্ণ নাম, পিতা এবং মাতার নাম, বর্তমান এবং স্থায়ী ঠিকানা, পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট নামার (যদি থাকে), কার্ডের স্ট্যাটাস স্মার্ট কার্ড হয়েছে কিনা ইত্যাদি। এই নিয়মে আপনি  মোবাইল দিয়ে সহজেই এনআইডি কার্ড এর সমস্ত তথ্য দেখতে পারবেন।  

নির্বাচন অফিসে যাওয়ার প্রয়োজন কখন হয় 

নির্বাচন অফিসে যাওয়ার প্রয়োজন কখন হয়ঃ ভোটার আইডি কার্ডে অনেক ধরনের সমস্যা হতে পারে, যার জন্য নির্বাচন অফিসে যাওয়ার প্রয়োজন হয়। যদি নিম্নের সমস্যাগুলো হয়, তাহলে সরাসরি নির্বাচন অফিসে যাওয়াই সবচেয়ে ভালো। যেমন প্রথমত- অনলাইনে লগইন করতে পারছেন না বা বারবার চেষ্টা করার পরেও লগইন হচ্ছে না। দ্বিতীয়ত- লগইন করার পড়েও কোন প্রকারের তথ্য খুঁজে পাচ্ছেন না। তৃতীয়ত- ভোটার আইডি কার্ডে বড় ধরনের ভুল সংশোধন করতে হইলে ইত্যাদি। যদি এই সব সমস্যা হয় তাহলে অবশ্যই সরাসরি নির্বাচন অফিসে যোগাযোগ করে তার সমাধান করে নিতে পারবেন। 

এনআইডি কার্ড অনলাইনে চেক করার সুবিধা কি

এনআইডি কার্ড অনলাইনে চেক করার সুবিধা কিঃ বর্তমান সময়ে সবাই যার যার কাজ নিয়ে অনেক ব্যাস্ত থাকতে হয়। তাই নির্বাচন অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় হয় না। আর আপনি যদি অনলাইনে ভোটার এনআইডি কার্ড চেক করতে পারেন, তা হলে সবচেয়ে বড় সুবিধাগুলো হল। যেমন প্রথমত- অনলাইনে চেক করলে অনেক সময় বাঁচে। দ্বিতীয়ত- ঘরে বসে খুব সহজেই চেক করা যায়। তৃতীয়ত- খুব সহজ এবং দ্রুত কাজ করা যায় তাতে অনেক সময় বেচে যায়। চতুর্থত- আপনি যে কোন সময় চেক করতে পারবেন।  

শেষ কথাঃ অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়মঃ অনলাইনে ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড করা করা এখন খুবই সহজ এবং প্রয়োজনীয় একটি কাজ। আপনি যদি সঠিক নিয়ম জানেন, তাহলে কয়েক মিনিটের মধ্যেই নিজের সব তথ্য দেখে নিতে পারবেন। সব সময় অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন এবং নিজের তথ্য নিরাপদ রাখুন। যদি কোন সমস্যা হয় তাহলে দেরি না করে, বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের সহায়তা নিন। 

প্রিয় পাঠক, আমার আজকের এই পোস্টটি "অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম" নিয়ে বেশ কিছু উপায় সহজ ভাষায় ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আমার এই পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে বা যদি কোন উপকারে আসে। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিস্থিতিদের সাথে শেয়ার করে, তাদের জানার এবং ভোটার আইডি কার্ড চেক এবং ডাউনলোড করার করার সুযোগ করে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mohammad Nurul Islam
Mohammad Nurul Islam
আমি সুপারমাষ্টার আইটির অ্যাডমিন এবং একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি একজন অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে থাকি।