মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম। বর্তমানে বিদেশ যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ভিসা চেক করা। যারা সৌদি আরব যেতে চান তাদের জন্য ভিসা আসল কিনা তার নিশ্চিত হওয়া দরকার।
অনেক সময় দালাল বা অসাধু চক্র ভুয়া ভিসা দিয়ে প্রতারণা করে। আপনি খুব সহজেই নিজের মোবাইল ব্যবহার করে ঘরে বসেই সৌদি আরবের ভিসা চেক করতে পারবেন। এই পোষ্টটিতে আমরা সহজ ভাষায় ধাপে ধাপে আলোচনা করব।
পেইজের সূচিপত্রঃ মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
- মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
- মোবাইল দিয়ে ভিসা চেক করতে কি কি লাগবে
- কোন ওয়েবসাইটে ভিসা চেক করবেন
- বিদেশ যাবার আগে কেন ভিসা চেক করা জরুরী
- মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার ধাপসমূহ
- ইঞ্জাজিদ (Injazit) দিয়ে ভিসা চেক করার নিয়ম
- ভিসা স্ট্যাটাস কিভাবে বুঝবেন
- মোবাইল দিয়ে ভিসা চেক করার সুবিধা
- ভিসা চেক করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
- প্রতারণা থেকে বাঁচার উপায় কি
- শেষ কথা
মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়মঃ বর্তমানে সৌদি আরবের কাজের ভিসা নিয়ে প্রতি মাসে কয়েক হাজার লোক কাজের জন্য সৌদি আরবে যেয়ে থাকেন। অনেকেই এই ভিসা চেক করতে না জানার কারণে প্রতারণার শিকার হয়ে থকেন। বর্তমানে সৌদি সরকার ভিসা চেক করা অনেক সহজ করে দিয়েছে।
আরও পড়ুনঃ সৌদি ওমরাহ ভিসার জন্য আবেদন করার নিয়ম
সহজ ভাষায় ভিসা চেক করা বলতে বুঝায়। এটি হলো একটি অনলাইন সেবা, যা সাধারণ মানুষেরা ভিসা যাচাই করার জন্য ব্যাবহার করে থাকে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (visa.mofa.gov.sa) প্রদান করে থাকে। ভিসা আবেদনকারীদের ভিসা যাচাই করার সুযোগ করে দেয়। আবেদনকারীরা তাদের ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার এবং ব্যক্তিগত তথ্য দিয়ে ভিসা যাচাই করতে পারে। এতে করে প্রতারণা থেকে বাচা যায়। নিম্নে সহজ ভাষায় মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম দেওয়া হল। এই নিয়মগুলো জানার পরে প্রতারণা থেকে সহজেই রক্ষা পাবেন।
মোবাইল দিয়ে ভিসা চেক করতে কি কি লাগবে
মোবাইল দিয়ে ভিসা চেক করতে কি কি লাগবেঃ বর্তমানে আপনি চাইলে সৌদির ভিসা খুব সহজেই ঘরে বসেই মোবাইল দিয়ে চেক করতে পারবেন। আর মোবাইল দিয়ে ভিসা চেক করার জন্য আপনার কাছে মাত্র কয়েকটি তথ্য থাকলেই আপনি ভিসা চেক করতে পারবেন। মোবাইল দিয়ে ভিসা চেক করতে হলে নিচের তথ্যগুলো থাকতে হবে। যেমন প্রথমত- পাসপোর্ট নাম্বার, দ্বিতীয়ত- ভিসা নাম্বার যদি থাকে, না থাকলেও সমস্যা হবে না। তৃতীয়ত- ন্যাশনালিটি এখানে বাংলাদেশ লিখতে হবে। এসব তথ্যগুলো থাকলে আপনি মোবাইল দিয়ে ভিসা চেক করতে পারবেন।
কোন ওয়েবসাইটে ভিসা চেক করবেন
কোন ওয়েবসাইটে ভিসা চেক করবেনঃ সৌদি আরবে যাবার আগে অবশ্যই আপনার ভিসা চেক করে নিতে হবে। ভিসা চেক করার জন্য সরকারি কয়েকটি ওয়েবসাইট আছে। তার মধ্যে সবচেয়ে ভাল ওয়েবসাইট হলো মোফা সৌদি ভিসা ইনকোয়ারি (MOFA-Saudi Visa Inquiry) এবং ইনজাজিদ ভিসা প্ল্যাটফর্ম (Injazit Visa Platform)। এই ওয়েবসাইটগুলো সম্পূর্ণ সরকারি এবং নিরাপদ। এই ওয়েবসাইটে আপনি নিজের ভিসা নিজেই চেক করতে পারবেন। এতে করে প্রতারণার হাত থেকে সহজেই বাচতে পারবেন।
বিদেশ যাবার আগে কেন ভিসা চেক করা জরুরী
বিদেশ যাবার আগে কেন ভিসা চেক করা জরুরীঃ প্রতি মাসে কয়েক হাজার লোক বিভিন্ন কাজের জন্য সৌদি আরবে যেয়ে থাকেন। আর এই সুযোগ কিছু দালাল চক্র ব্যাবহার করে আনেককেই ভূয়া ভিসা দিয়ে প্রতারণা করে থাকে। তাই এই চক্রের হাত থেকে বাঁচার জন্য বিদেশ যাবার আগে আপনার ভিসা চেক করার কিছু গুরুত্বপূর্ণ।
ভিসা চেক করার কারণে আপনি যে সব বিষয়ে জানতে পারবেন তা হলো। যেমন প্রথমত- ভিসা আসল নাকি নকল তা নিশ্চিত হওয়া। দ্বিতীয়ত- ভিসার মেয়াদ কত দিনের জানা। তৃতীয়ত- আপনার নাম, পাসপোর্টের নামের সাথে সঠিক আছে কিনা চেক করে নেওয়া। চতুর্থত- ভিসা প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখা। তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই আপনার ভিসাটি আসল কিনা তা জানতে পারবেন। আর যদি ভিসা চেক করে না যান, তাহলে অনেক সময় ভূয়া ভিসার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। তাই আগে থেকেই ভিসা যাচাই করে নেওয়া দরকার।
মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার ধাপসমূহ
মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার ধাপসমূহঃ ভিসা প্রতারণার হাত থেকে বাচতে চাইলে, অবশ্যই আপনাকে ভিসা চেক করা সম্পর্কে যানতে হবে। আমার আজকের মূল বিষয় হল কিভাবে মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম জানতে পারবেন। আসুন আমরা জেনে নেই কিভাবে সহজেই ভিসা চেক করা যায়। নিম্নে ধাপে ধাপে আলোচনা করা হল।
আরও পড়ুনঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক
প্রথম ধাপঃ মোবাইল ব্রাউজার ওপেন করুন- প্রথমে আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন চেক করে নিন এবং ক্রোম ব্রাউজার ওপেন করুন। দ্বিতীয় ধাপঃ অফিশিয়াল ওয়েবসাইটে (MOFA) প্রবেশ করুন- মোফা সৌদি ভিসা ইনকোয়ারি (MOFA-Saudi Visa Inquiry) ওয়েবসাইটে প্রবেশ করুন। তৃতীয় ধাপঃ ভিসা ইনকোয়ারি (Visa Inquiry) অপশন নির্বাচন করুন- ওয়েবসাইটে ঢুকার পর ভিসা ইনকোয়ারি (Visa Inquiry) বা ভিসা চেক (Visa Check) অপশন খুঁজে বের করুন এবং সেই অপশনে ক্লিক করুন।
চতুর্থ ধাপঃ প্রয়োজনীয় তথ্য দিন- ভিসা ইনকোয়ারি অপশনে ক্লিক করার পর একটি ফর্ম আসবে। সেখানে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথমত- পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার (যদি থাকে)। দ্বিতীয়ত- ন্যাশনালিটি এখানে বাংলাদেশ নির্বাচন করুন। তৃতীয়ত- ভিসা টাইপ (যদি চায়)। চতুর্থ ধাপঃ ক্যাপচা কোড পূরণ করুন। পঞ্চম ধাপঃ সাবমিট বাটনের (Submit Button) ক্লিক করুন- সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর, পুনরায় চেক করে নিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। ষষ্ঠ ধাপঃ আপনার ভিসার তথ্য দেখুন- সাবমিট বাটনে ক্লিক করার পর, আপনার ভিসার সম্পূর্ণ তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।
ইঞ্জাজিদ (Injazit) দিয়ে ভিসা চেক করার নিয়ম
ইঞ্জাজিদ (Injazit) দিয়ে ভিসা চেক করার নিয়মঃ ইঞ্জাজিদ ভিসা প্ল্যাটফর্ম (Injazit Visa Platform) ব্যবহার করেও আপনি সহজে ভিসা চেক করতে পারবেন। যেভাবে ভিসা চেক করবেন। যেমন প্রথমত- ইঞ্জাজিদ (Injazit) ওয়েবসাইটে প্রবেশ করুন। দ্বিতীয়ত- ইন্ডিভিজুয়াল (Individual) অপশন সিলেক্ট করুন। তৃতীয়ত- ভিসা নাম্বার দিন যদি থাকে, তা না হলে পাসপোর্ট নাম্বার লিখুন। চতুর্থত- ন্যাশনালিটি (Nationality) নির্বাচন করুন, এখানে বাংলাদেশ লিখতে হবে। পঞ্চমত- সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করুন। এরপর আপনার ভিসার বিস্তারিত তথ্য স্কিনে দেখতে পাবেন।
ভিসা স্ট্যাটাস কিভাবে বুঝবেন
ভিসা স্ট্যাটাস কিভাবে বুঝবেনঃ ভিসা চেক করার পর আপনি বিভিন্ন ধরনের স্ট্যাটাস দেখতে পাবেন। যেমন প্রথমত- ভ্যালিড (Valid), এর মানে আপনার ভিসা সঠিক আছে এবং আপনি খুব সহজেই ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয়ত- এক্সপায়ার্ড (Expired), অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।.ভিসা রিনিও না করে, কখনোও ভ্রমণ করা যাবে না।
আরও পড়ুনঃ অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা
তৃতীয়ত- ইস্যু (Issued), মানে ভিসা ইস্যু হয়েছে অর্থাৎ ভিসা রেডি হয়েছে, প্রিন্ট করে নিতে পারবেন এবং বিদেশ যাবার জন্য প্রস্তুতি নিতে পারেন। চতুর্থত- রিজেক্টেড (Rejected), এর মানে ভিসা বাতিল হয়েছে। পুনরায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অথবা যার মাধ্যমে ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন তার সাথে যোগাযোগ করতে হবে। কারণ অ্যাপ্রুভ ভিসা ছাড়া আপনি কখনই বিদেশ যেতে পারবেন না। তাই ভিসা স্ট্যাটাস চেক করে নেয়া জরুরী।
মোবাইল দিয়ে ভিসা চেক করার সুবিধা
মোবাইল দিয়ে ভিসা চেক করার সুবিধাঃ সৌদি আরবের ভিসা নিয়ে সাধারণ মানুষেরা প্রতারণার শিকার হয়ে থাকেন। তাই যারা বিদেশ যেতে যান, তাদেরকে অবশ্যই ভিসা চেক করে নিতে হবে। বর্তমানে প্রায় সবার হাতেই মোবাইল থাকে। আর সেই মোবাইল ব্যবহার করে ঘরে বসেই ভিসা চেক করে নিতে পারবেন। মোবাইল দিয়ে ভিসা চেক করার অনেক সুবিধা আছে। যেমন প্রথমত- ঘরে বসেই ভিসা চেক করা যায়। দ্বিতীয়ত- সময় কম লাগে। তৃতীয়ত- ভিসা চেক করতে কোন কম্পিউটার লাগে না। চতুর্থত- যে কোন সময় চেক করা যায় ইত্যাদি।
ভিসা চেক করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেন
ভিসা চেক করার সময় যেসব বিষয় খেয়াল রাখবেনঃ আপনি যদি নিজে ভিসা চেক না করে দালালের মাধ্যমে ভিসা চেক করেন, তা হলে সে ভূল তথ্য দিতে পারে। তাই ভিসা চেক করার সময় কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আপনি প্রতারণা থেকে রেহাই পেতে পারেন। তাই ভিসা চেক করার সময় অবশ্যই নিম্নের বিষয়গুলো মনে রাখবেন।
যেমন প্রথমত- ভিসা চেক করার সময় সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে, তা আবার ভালভাবে চেক করে নিন। দ্বিতীয়ত- ভিসা চেক করার সময় অবশ্যই সরকারি ভাবে ব্যবহৃত অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। তৃতীয়ত- অপরিচিত বা অন্যের ব্যবহৃত লিংকে ক্লিক করবেন না অথবা অপরিচিত কাউকে আপনার তথ্য দেবেন না। চতুর্থত- ভিসা চেক করার আগে মোবাইলে ইন্টারনেট সংযোগ আছে কিনা চেক করে নিন। তাই ভিসা চেক করার সময় এই সব বিষয়ে খেয়াল রাখা দরকার।
প্রতারণা থেকে বাঁচার উপায় কি
প্রতারণা থেকে বাঁচার উপায় কিঃ বর্তমানে ভিসা নিয়ে অনেক প্রতারণা হচ্ছে। তাই ভিসা নেবার আগে ভাল ভাবে যাচাই না করে ভিসা না নেওয়াই ভাল বা কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরী। প্রতারণা থেকে বাঁচার উপায় সম্পর্কে কিছু টিপস নিম্নে দেওয়া হলো। এই বিষ্যগুলো ভালভাবে খেয়াল রাখতে হবে। যেমন প্রথমত- দালালের উপর পুরোপুরি নির্ভর করবেন না। দ্বিতীয়ত- নিজের ভিসা নিজেই চেক করুন। তৃতীয়ত- কাউ যদি কম খরচে ভিসা দেওয়ার কথা বলে তবে সতর্ক থাকুন বা ভালভাবে যাচাই করে নিন। চতুর্থত- ভিসার কাগজপত্র ভালোভাবে যাচাই না করে, কাউকে পুরো টাকা দিবেন না।
শেষ কথাঃ মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়মঃ মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করা, এখন খুবই সহজ একটি প্রক্রিয়া। আপনি সহজেই নিজের ভিসার সমস্ত তথ্য জানতে পারবেন। তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই নিজের ভিসা নিজে যাচাই করুন। এতে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন। সচেতনতা এবং সঠিক তথ্যই পারে আপনাকে নিরাপদ রাখতে। তাই সব সময় নিজের ভিসা নিজেই চেক করুন এবং নিরাপদ ভাবে সৌদি আরব ভ্রমণের প্রস্তুতি নিন।
প্রিয় পাঠক, আপনাদের সাথে আমার আজকের এই পোস্টটি "মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম" নিয়ে আলোচনা করলাম। কিভাবে আপনি সৌদি আরবে যাবার আগে মোবাইল দিয়ে ভিসা চেক করবেন। ভিসা চেক করার বেশ কয়েকটি উপায় নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই পোস্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে তাদের জানার এবং বিদেশ যাবার সুযোগ করে দিন।



সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url