অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা

 

অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা। বর্তমানে বিদেশে কাজ করার জন্য বাংলাদেশের অনেকই  সৌদি আরব যেয়ে থাকেন। সৌদি আরবে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এবং অনেকেই সেখানে কাজ করে ভালো আয় করে থাকে।

অনলাইনে-সৌদি-আরবের-ভিসা-চেক-করা


বিদেশ যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিসা সঠিক কিনা  যাচাই করা। বেশির ভাগ সময়ই আমরা  দালাল চক্রের প্রতারণায় পরে যাই। তাই কিভাবে অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা যায়। ধাপে ধাপে নিম্নে তা দেওয়া হল। 

পেইজের সূচিপত্রঃ অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা 

অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা 

অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করাঃ বাংলাদেশ থেকে সৌদি আরবে প্রতি মাসে হাজার হাজার লোক যেয়ে থাকে। এর মধ্যে অনেকেই দালাল চক্রের হাতে পরে প্রতারণার শিকার হয়ে থাকে। তাই সৌদি আরবে যাওয়ার আগে অবশ্যই অনলাইন থেকে ভিসা চেক করে নেওয়া জরুরী। কারণ নিজের ভিসা নিজেই অনলাইনে চেক করতে জানলে ঝামেলা কম এবং নিরাপদ থাকা যায়। 

আরও পড়ুনঃ সৌদি ওমরাহ ভিসার জন্য আবেদন করার নিয়ম 

তাই সৌদি আরবে যাওয়ার আগে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (visa.mofa.gov.sa) গিয়ে ভিসা চেক করে যাচাই করে যাওয়া উচিত। ঐ ওয়েবসাইটটি ব্যবহারকারীদের ভিসা আবেদন গুলোর অবস্থা যাচাই করার সুযোগ করে দেয়। পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার এবং ব্যক্তিগত তথ্য দিয়ে সৌদির ভিসা অবস্থা খুব সহজেই জানতে পারবেন। এতে করে আপনি দালাল চক্রের প্রতারণার হাত থেকে সহজেই বাচতে পারবেন। তাই বিদেশ যাবার আগে অবশ্যই আপনার ভিসা চেক করে নেয়া খুবই জরুরী।   

সৌদি ভিসা চেক করা কেন জরুরী 

সৌদি ভিসা চেক করা কেন জরুরীঃ বিদেশে যাওয়ার আগে ভিসা যাচাই করা খুবই জরুরী। কারণ ভিসা সঠিক কিনা তা নিশ্চিত না হলে বড় ধরনের সমস্যা হতে পারে। তাই ভিসা চেক করলে আপনি জানতে পারবেন। প্রথমত- ভিসাটি আসল নাকি নকল তাই যাচাই করা দরকার। দ্বিতীয়ত- ভিসার মেয়াদ কতদিন হবে তা জানা যাবে। তৃতীয়ত- কোন কোম্পানিতে কাজ করতে হবে তার নাম। চতুর্থত- ভিসার ধরন কি রকম। পঞ্চম- আবেদনকারীর নাম ও পাসপোর্ট নম্বর সঠিক আছে কিনা। অনেক মানুষ দালালের মাধ্যমে ভিসা নিয়ে, পড়ে জানতে পারে যে ভিসাটি ভুয়া। তাই নিজে অনলাইনে ভিসা যাচাই করে নেয়া সবচেয়ে নিরাপদ উপায়। 

সৌদি ভিসা চেক করার জন্য কি কি তথ্য লাগবে 

সৌদি ভিসা চেক করার জন্য কি কি তথ্য লাগবেঃ বিদেশ যাবার আগে অবশ্যই আপনার ভিসা যাচাই করে নেয়া দরকার। তাই অনলাইনে সৌদি ভিসা যাচাই করতে হলে কিছু তথ্য প্রয়োজন হয়। সাধারণত নিচের তথ্যগুলো লাগতে পারে। প্রথমত- ভিসা নম্বর, যদি ভিসা নম্বর না থাকে তাহলে পাসপোর্ট নম্বর দিয়ে চেক করা যাবে। দ্বিতীয়ত- পাসপোর্ট নম্বর দিয়ে। তৃতীয়ত- জাতীয়তা চতুর্থত- ভিসা ইস্যুর তারিখ। এই তথ্যগুলো সাধারণত ভিসার কাগজে লেখা থাকে। উপরোক্ত তথ্যগুলো থাকলে খুব সহজেই সৌদি ভিসা যাচাই করা যায়। 

অনলাইনে সৌদি ভিসা চেক করার প্রধান ওয়েবসাইট

অনলাইনে সৌদি ভিসা চেক করার প্রধান ওয়েবসাইটঃ সৌদি আরবের ভিসা চেক করার জন্য সৌদি সরকারের কিছু অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে। যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে ভিসা যাচাই করা যায়। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় দুটি প্ল্যাটফর্ম হল। প্রথমত- মোফা সৌদি ভিসা প্ল্যাটফর্ম (MOFA Saudi Visa Platform) দ্বিতীয়ত- ইঞ্জাজিত ভিসা সার্ভিস প্লাটফর্ম (Enjazit Visa Services Platform)। এই ওয়েবসাইট গুলো সৌদি সরকারের অফিসিয়াল প্ল্যাটফর্ম। এখান থেকে আপনার ভিসার সমস্ত তথ্য খুব সহজেই জানতে পারবেন। 

ধাপে ধাপে অনলাইনে সৌদি ভিসা চেক করার নিয়ম 

ধাপে ধাপে অনলাইনে সৌদি ভিসা চেক করার নিয়মঃ অনলাইনে কিভাবে সৌদি ভিসা চেক করা যায় তা আমরা খুব সহজভাবে ধাপে ধাপে নিয়মগুলো জানবো। প্রথম ধাপঃ অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার খুলতে বা ওপেন করতে হবে। তারপর সৌদি সরকারের ভিসা চেক করার ওয়েবসাইটে (visa.mofa.gov.sa) যেতে হবে।

অনলাইনে-সৌদি-আরবের-ভিসা-চেক-করা


ওয়েবসাইটে প্রবেশ করার পরে, ভিসা সম্পর্কিত বিভিন্ন অপশন দেখতে পাবেন। দ্বিতীয় ধাপঃ ভিসা ইনকয়ারি (Visa Inquiry) অপশন নির্বাচন করুন- ওয়েবসাইটে ঢুকার পরে ভিসা ইনকয়ারি বা ভিসা চেক (Visa Inquiry or Visa Check) নামে একটি অপশন থাকবে, সেখানে ক্লিক করতে হবে। এই অপশন এর মাধ্যমে আপনি আপনার ভিসার তথ্য খুঁজে বের করতে পারবেন। তৃতীয় ধাপঃ প্রয়োজনীয় তথ্য পূরণ করুন- এরপর একটি ফর্ম আসবে সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে।

যেমন ভিসা নাম্বার (Visa Number) অথবা পাসপোর্ট নাম্বার (Passport Number), জাতীয়তা বা ন্যাশনালিটি (Nationality),  ভিসা টাইপ (Visa Type),  ভিসা ইসুজ অথরিটি (Visa Issuing Authority) বা কোম্পানির নাম সব তথ্য সঠিকভাবে দিতে হবে। কোন ভুল তথ্য দিলে ফলাফল আসবে না। চতুর্থ ধাপঃ ক্যাপচা কোড লিখুন- ফর্ম এর নিচে একটি ক্যাপচা কোড থাকবে। এটি একটি নিরাপত্তা ব্যবস্থা, সেখানে ছবিতে যে কোডটি দেখাবে সেটি দেখে সঠিকভাবে পূরণ করতে হবে। 

আরও পড়ুনঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়

পঞ্চম ধাপঃ সার্চ বাটনে ক্লিক করুন- সব তথ্য দেওয়ার পরে আরেক বার তা ভালভাবে চেক করে দেখার পর, সার্চ বা সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখা যাবে। তাই অনলাইনে নিজের ভিসা নিজেই চেক করা সব চেয়ে ভাল। আর যদি অনলাইনে চেক করতে না পারেন তাহলে নিকটের কোন কম্পিউটারের দোকান থেকে চেক করে নিতে পারেন। বিদেশ যাবার আগে আপনার ভিসা চেক করে নিলে আপনি দালাল চক্রের হাত থেকে সহজেই বাচতে পারবেন। 

ভিসা চেক করার পরে কি কি তথ্য দেখা যায় 

ভিসা চেক করার পরে কি কি তথ্য দেখা যায়ঃ আপনার ভিসা আসল কিনা তা যাচাই করা খুবই জরুরী।অনলাইনে ভিসা চেক করলে, সাধারণত নিচের তথ্যগুলো দেখা যায়। যেমন ভিসা আবেদনকারীর নাম, পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, ভিসার ধরণ, কোম্পানির নাম, ভিসার মেয়াদ, ভিসা ইস্যুর তারিখ ইত্যাদি। এই তথ্যগুলো যদি থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারবেন যে ভিসাটি আসল। আর যদি কোন তথ্য ভূল থাকে বা দেখা যায় তাহলে বুঝতে হবে ভিসাটিতে ঝামেলা আছে। তখন যে এজেন্সি থেকে ভিসা নিয়েছেন ঐ এজেন্সির সাথে যোগাযোগ করে ঠিক করে নিতে হবে।

পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক করা 

পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি ভিসা চেক করাঃ অনেক সময় ভিসা নম্বর না থাকলে, শুধু পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করা যায়। এর জন্য আপনাকে (Ministry of Foreign Affairs Saudi Arabia) এর ওয়েবসাইট ব্যবহার করতে হবে। এই ওয়েবসাইট ওপেন করার পরে, সেখানে গিয়ে পাসপোর্ট নাম্বার নির্বাচন করুন, ন্যাশনালিটি নির্বাচন করুন, ভিসা টাইপ নির্বাচন করুন, ক্যাপচা কোড লিখুন বা পূরণ করুন। তারপর সার্চ বাটনে ক্লিক করুন। আপনার ভিসার সমস্ত তথ্য দেখতে পাবেন। যদি কোন ভূল থাকে তাহলে আপনার ঐ এজেন্সির সাথে যোগাযোগ করুন।

মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম 

মোবাইল দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়মঃ বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন আছে। তাই মোবাইল দিয়েও খুব সহজে ভিসা চেক করা যায়। মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম। প্রথমত- মোবাইল দিয়ে ইন্টারনেট কানেকশন করে ব্রাউজার খুলুন বা ওপেন করুন। দ্বিতীয়ত- সৌদি ভিসা চেক ওয়েব সাইটে (Ministry of Foreign Affairs Saudi Arabia) যান। তৃতীয়ত- ভিসা ইনকয়ারি অপশন (Visa Inquiry) নির্বাচন করুন। চতুর্থত- ভিসা নম্বর বা পাসপোর্ট নম্বর লিখুন। পঞ্চমত- সার্চ বাটনে ক্লিক করুন। এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার ভিসার তথ্য জানতে পারবেন। 

সৌদি আরবের কি ধরনের ভিসা পাওয়া যায় 

সৌদি আরবের কি ধরনের ভিসা পাওয়া যায়ঃ সৌদি সরকার বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে। নিম্নে কিছু ভিসার বর্ণনা দেওয়া হলো। যেমন প্রথমত- কাজের ভিসা ( Work Visa), এই ভিসাটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যারা চাকরি করতে সৌদি আরবে যান তাদের জন্য এই ভিসা দেওয়া হয়। দ্বিতীয়ত- ভিজিট ভিসা (Visit Visa), আত্মীয়-স্বজনদের সাথে দেখা করার জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে। তৃতীয়ত- ওমরাহ ভিসা, মুসলমানরা ওমরাহ পালনের জন্য এই ভিসা নিয়ে সৌদি আরবে যান। চতুর্থত- ব্যবসায়িক ভিসা (Business Visa) ব্যবসার কাজে সৌদি আরবে যাওয়ার জন্য এই ভিসা দেওয়া হয়ে থাকে। 

ভিসা চেক করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে 

অনলাইনে-সৌদি-আরবের-ভিসা-চেক-করা

ভিসা চেক করার সময় যে বিষয়গুলো খেয়াল রাখতে হবেঃ ভিসা চেক করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমন প্রথমত- ভিসায় নামের বানান ঠিক আছে কিনা। পাসপোর্ট এর নাম এবং ভিসার নাম অবশ্যই একই হইতে হবে। দ্বিতীয়ত- পাসপোর্ট নম্বর সঠিক হইতে হবে। যদি পাসপোর্ট নম্বর ভূল থাকলে পরে ইমিগ্রেশনের সময় সমস্যা হতে পারে। তৃতীয়ত- কোম্পানির নাম, যে কোম্পানিতে কাজ করতে যাবেন। সেই কোম্পানির নাম ঠিক আছে কিনা তা দেখতে হবে। চতুর্থত- ভিসার মেয়াদ, ভিসা কত দিনের জন্য দেওয়া হয়েছে তা অবশ্যই দেখে নিতে হবে। 

ভুয়া ভিসা চিনবেন কিভাবে 

ভুয়া ভিসা চিনবেন কিভাবেঃ বর্তমানে অনেক দালাল বা প্রতারক চক্র আছে যারা ভুয়া ভিসা দিয়ে ঠকায়। তাই কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার ভিসাটি ভুয়া কি না। যেমন প্রথমত- অনলাইনে পাসপোর্ট নম্বর বা ভিসা নম্বর দিয়ে সার্চ করলে কোন তথ্য পাওয়া যায় না। দ্বিতীয়ত- ভিসায় বানান ভুল থাকে, যেমন নামের বানান, পাসপোর্ট নম্বর, কোম্পানির নাম, ভিসা নম্বর ইত্যাদি। তৃতীয়ত- কোম্পানির নাম এবং তথ্য সঠিক না থাকলে। চতুর্থত- ভিসা নম্বর দিয়ে সার্চ করলে কিছু দেখাবে না।এই সব ধরনের সমস্যা দেখলে অবশ্যই ভাল ভাবে চেক করে নিতে হবে। 

আরও পড়ুনঃ সৌদি ভিসা স্ট্যাম্পিং চেক

নিরাপদে বিদেশ যাওয়ার জন্য কিছু সঠিক পরামর্শ 

নিরাপদে বিদেশ যাওয়ার জন্য কিছু সঠিক পরামর্শঃ বিদেশ যাওয়ার আগে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা উচিত। যেমন প্রথমত- সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ যান। দ্বিতীয়ত- ভিসা হাতে পাওয়ার পরে অবশ্যই নিজে অনলাইনে যাচাই করুন। তৃতীয়ত- সব কাগজপত্র ভালোভাবে চেক করে নিন। চতুর্থত- ভিসার জন্য কাউকে অগ্রিম টাকা দেবেন না। তবে সবচেয়ে ভাল হয়, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়াই ভাল। এতে করে নিরাপদে যাওয়া যায়। 

ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেন 

ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেনঃ যদি অনলাইনে ভিসা চেক করতে কোন রকমের সমস্যা হয়। তাহলে নিম্নের কাজগুলো করতে পারেন। যেমন প্রথমত- আপনার কাছের কম্পিউটার দোকান থেকে সাহায্য নিতে পারেন। দ্বিতীয়ত- সরকার অনুমোদিত রিকুইটিং এজেন্সির সাথে যোগাযোগ করতে পারেন। তৃতীয়ত- অভিজ্ঞ কারো সাহায্য নিতে পারেন ইত্যাদি। তবে সা সময় চেষ্টা করবেন নিজের ভিসা নিজে যাচাই করা। এতে করে আপনি দালাল চক্রের হাত থেকে বাচতে পারবেন। 

শেষ কথাঃ অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা 

অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা। বিদেশে কাজ করার স্বপ্ন অনেকেরি থাকে। বিশেষ করে সৌদি আরবে যাওয়ার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ চেষ্টা করেন। কিন্তু সঠিক তথ্য না জানার কারণে অনেকেই প্রতারণা শিকার হন। তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই অনলাইনে ভিসা চেক করা উচিত। বর্তমানে সৌদি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে সৌদি আরবের ভিসার তথ্য যাচাই করা যায়। 

প্রিয় পাঠক, আপনাদের সাথে আমার আজকের "অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা" এই পোষ্টটি নিয়ে আলোচনা করলাম। কিভাবে আপনি নিজের ভিসা অনলাইনে চেক করবেন। অবশ্যই নিজের ভিসা নিজে যাচাই করলে প্রতারণা থেকে বাঁচা সম্ভব এবং নিরাপদে বিদেশ গিয়ে কাজ করতে পারবেন। আমার এই পোষ্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে, তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে, তাদের জানার এবং বিদেশ যাবার সুযোগ করে দিন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
Mohammad Nurul Islam
Mohammad Nurul Islam
আমি সুপারমাষ্টার আইটির অ্যাডমিন এবং একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি একজন অনলাইন ইনকাম, ব্লগিং, SEO ও টেকনোলজি নিয়ে নিয়মিত লেখালেখি করি। ৫ বছরের অভিজ্ঞতায় আমি শিক্ষার্থীদের অনলাইনে সফল হতে সহায়তা করে থাকি।