অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম। বর্তমান সময়ে বিদেশে যাওয়ার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হল ভিসা সঠিক আছে কিনা তা যাচাই করা। অনেক সময় প্রতারকদের কারণে মানুষ ভুয়া ভিসা নিয়ে বিপদে পড়ে যায়।
কাতারে যাওয়ার আগে নিজের ভিসা অনলাইনে চেক করে নেয়া অত্যন্ত জরুরী। তবে সুখবর হলো এখন আপনি নিজেই ঘরে বসে খুব সহজেই অনলাইনের মাধ্যমে কাতারের ভিসা চেক করতে পারবেন। নিম্নে সহজ ভাষায় আলোচনা করা হল।
পেইজের সূচিপত্রঃ অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
- অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
- কাতারের ভিসা চেক করা কেন জরুরি
- কাতারের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট
- অনলাইনে কাতারের ভিসা কিভাবে চেক করবেন
- ভিসা চেক করার পর কি কি তথ্য দেখা যাবে
- ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেন
- মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
- ভিসা চেক করার সময় যে বিষয়ে খেয়াল রাখতে হবে
- প্রতারণা থেকে বাঁচার উপায় কি
- ভিসা প্রিন্ট করার নিয়ম
- কাতারে যাওয়ার আগে করনীয় কি
- শেষ কথা
অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়মঃ কাতারে যাবার আগে ভিসা চেক করা অবশ্যই দরকার। নিজের ভিসা নিজেই অনলাইনে চেক করতে পারলে ঝামেলা কম এবং নিরাপদে থাকা যায়। কাতারের ভিসা চেক করার জন্য অনলাইনে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র কাতার (MOI- Ministry of Interior Qatar) এ প্রদান করা হয়ে থাকে।
আরও পড়ুনঃ কাতারের ভিসা চেক করার নিয়ম
এই ওয়েবসাইট ব্যবহারকারীদের ভিসা আবেদন গুলোর অবস্থা যাচাই করার সুযোগ করে দেয়। পাসপোর্ট নম্বর অথবা ভিসা নম্বর এবং ব্যক্তিগত তথ্য দিয়ে কাতারের ভিসার অবস্থা খুব সহজেই জানা যায়। এই অয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ভিসা চেক করতে পারবেন। এতে করে আপনি দালাল চক্রের হাত থেকে সহজেই বাচতে পারবেন। তাই কাতার যাবার আগে অবশ্যই আপনার ভিসা নিজেই অনলাইনে চেক করে নিন। কিভাবে ভিসা চেক করবেন তা সহজ ভাষায় নিম্নে ধাপে ধাপে আলোচনা করা হল।
কাতারের ভিসা চেক করা কেন জরুরি
কাতারের ভিসা চেক করা কেন জরুরিঃ কাতারের ভিসা চেক করার আগে জানা দরকার কেন ভিসা চেক করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমত- কাতারের ভিসা আসল নাকি নকল তা যাচাই করা যায়। দ্বিতীয়ত- আপনার নাম পাসপোর্টের নামের সাথে অবশ্যই একই হতে হবে। তৃতীয়ত- পাসপোর্ট নাম্বার সঠিক আছে কিনা যাচাই করা যায়। চতুর্থত- ভিসার মেয়াদ কতদিন তা জানা যায়। পঞ্চমত- প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখা যায়। অনেকেই দালালের মাধ্যমে ভিসা করেন কিন্তু পরে দেখা যায় ভিসাটি ভুয়া। তাই অনলাইনে নিজের ভিসা নিজে চেক করা সবচেয়ে নিরাপদ।
কাতারের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট
কাতারের ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইটঃ কাতারের ভিসা চেক করার জন্য কয়েকটি ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ( http://portal.moi.gov.qa) এই ওয়েবসাইটে যেখানে আপনি ভিসা সংক্রান্ত সব তথ্য দেখতে পাবেন। এছাড়াও আরো ওয়েবসাইট আছে যেমন- হায়া প্ল্যাটফরম ( Hayya Platform) ভিজিট ভিসার জন্য ব্যাবহার করা হয়ে থাকে। আরেকটি হল (QVC- Qatar Visa Center) Website. ওয়েবসাইটের মাধ্যমে ভিসার অবস্থা যাচাই করা যায়। এই সব ওয়েবসাইট ব্যাবহার করে খুব সহজেই আপনার ভিসার অবস্থা যাচাই করতে পারবেন।
অনলাইনে কাতারের ভিসা কিভাবে চেক করবেন
অনলাইনে কাতারের ভিসা কিভাবে চেক করবেনঃ অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে নিচের ধাপগুলো অনুসরণ করে, খুব সহজেই আপনার ভিসা চেক করতে পারবেন। যেমন প্রথম ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ করুন- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ক্রম ব্রাউজার খুলে (MOI) এই ওয়েবসাইটে প্রবেশ করুন বা ওপেন করুন।
দ্বিতীয় ধাপঃ ভিসা সার্ভিসেস (Visa Services) অপশন নির্বাচন করুন- ওয়েবসাইটে ঢুকার পর ভিসা সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন। তৃতীয় ধাপঃ ভিসা ইনকোয়ারি এবং প্রিন্টিং (Visa Inquiry & Printing) অপশন নির্বাচন করুন- এখানে গিয়ে ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্টিং অপশনে ক্লিক করুন। চতুর্থ ধাপঃ ক্লিক করার পরে যে পেজটি ওপেন হবে- সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন ভিসা নাম্বার যদি থাকে অথবা পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং এর সাথে আপনার ন্যাশনালিটি (Nationality) বাংলাদেশ নির্বাচন করতে হবে।
আরও পড়ুনঃ কাতারের ভিসা স্ট্যাম্পিং চেক করার নিয়ম
পঞ্চম ধাপঃ ক্যাপচা (Captcha Code) পূরণ করুন- স্কিনে যে কোড দেখাবে তা সঠিকভাবে টাইপ করুন। এই কোডটি সিকিউরিটি এর জন্য ব্যাবহার করা হয়ে থাকে। ষষ্ঠ ধাপঃ সাবমিট বাটনে (Submit Button) এ ক্লিক করুন- সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর বা দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করুন। এতে আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। যেমন ( Active, Approved or Printed) ইত্যাদি। এই ধাপগুলো অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার ভিসার অবস্থা যাচাই করতে পারবেন।
ভিসা চেক করার পর কি কি তথ্য দেখা যাবে
ভিসা চেক করার পর কি কি তথ্য দেখা যাবেঃ আপনি সঠিকভাবে সমস্ত তথ্য দিয়ে পূরণ করে সাবমিট করলে। আপনার ভিসার বিস্তারিত তথ্য দেখতে পাবেন। যেমন- আপনার নাম সঠিক আছে কিনা পাসপোর্ট নাম্বার, ভিসা নাম্বার, ভিসার ধরন, ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা বা বিজনেস ভিসা ইত্যাদি। ভিসার মেয়াদ কত দিন, স্পন্সর বা কোম্পানির নাম। এই তথ্যগুলো মিলিয়ে দেখুন সব কিছু ঠিক থাকলে বুঝবেন আপনার ভিসা আসল। আর যদি কোন সমস্যা মনে হয় বা ভূল তথ্য আসে তা হলে সেই এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা ঠিক করে আনবে।
ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেন
ভিসা চেক করতে সমস্যা হলে কি করবেনঃ অনেক সময় ভিসা চেক করতে গিয়ে সমস্যা হতে পারে। যেমন- প্রথমতঃ কোন তথ্য না দেখালে- আবার সঠিকভাবে তথ্য দিন। যেমন ভিসা নাম্বার বা পাসপোর্ট নাম্বার এবং অনান্য তথ্য সঠিক আছে কিনা ভালভাবে দেখে নিন। দ্বিতীয়তঃ ওয়েবসাইট কাজ না- অনেক সময় ওয়েবসাইটে কাজ নাও করতে পারে, তা হলে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন বা অন্য ব্রাউজার ব্যবহার করুন। তৃতীয়তঃ কোন ভুল তথ্য দেখালে- যদি কোন ভূল তথ্য দেখায় তা হলে, যিনি ভিসা করেছেন তার সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন।
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়মঃ আপনি চাইলে মোবাইল দিয়েও খুব সহজেই ভিসা চেক করতে পারবেন। যেমন প্রথমত- মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করুন। দ্বিতীয়ত- (MOI) এই ওয়েবসাইটে প্রবেশ করুন। তৃতীয়ত- ভিসা সার্ভিসেস অপশন নির্বাচন করুন। ওয়েবসাইটে ঢুকার পর ভিসা সার্ভিস নামে একটি অপশন দেখতে পাবেন, সেখানে ক্লিক করুন।
আরও পড়ুনঃ কাতারের ভিসার মেডিকেল কোথায় এবং কিভাবে করাবেন
চতুর্থত- ভিসা ইনকোয়ারি এবং প্রিন্টিং অপশন নির্বাচন করুন। এখানে গিয়ে ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্টিং অপশনে ক্লিক করুন। পঞ্চমত- যে পেজটি ওপেন হবে সেখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন ভিসা নাম্বার যদি থাকে অথবা পাসপোর্ট নাম্বার দিতে হবে এবং ন্যাশনালিটি বাংলাদেশ নির্বাচন করতে হবে। ষষ্ঠ- ক্যাপচা পূরণ করুন। স্কিনে যে কোড দেখাবে তা সঠিকভাবে টাইপ করুন। সপ্তম- সাবমিট বাটনে ক্লিক করুন। সব তথ্য সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করুন। এতে আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।
ভিসা চেক করার সময় যে বিষয়ে খেয়াল রাখতে হবে
ভিসা চেক করার সময় যে বিষয়ে খেয়াল রাখতে হবেঃ ভিসা চেক করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে। যেমন- প্রথমত- নিজের নামের বানান সঠিক আছে কিনা তা পাসপোর্ট এর সাথে মিলিয়ে দেখুন। দ্বিতীয়ত- পাসপোর্ট নম্বর মিলিয়ে দেখুন সঠিক আছে কিনা। তৃতীয়ত- ভিসার মেয়াদ কত দিন তা দেখে নিন। চতুর্থত- কোম্পানির নাম সঠিক কিনা নিশ্চিত করুন। পঞ্চমত- ভিসার ধরণ বা কি ভিসা তা দেখে নিন। যেমন ওয়াক ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা বা বিজনেজ ভিসা ইত্যাদি। আপনি যে ভিসাতে অ্যাপ্লাই করেছেন তা মিলিয়ে নেওয়াই ভাল।
প্রতারণা থেকে বাঁচার উপায় কি
প্রতারণা থেকে বাঁচার উপায় কিঃ বাংলাদেশ থেকে কাতারে প্রতি মাসে কাজের ভিসা নিয়ে হাজার হাজার মানুষ কাতারে যায়। তাই কাতারের ভিসা নিয়ে দালাল চক্র অনেক প্রতারণা করে থাকে। তাই কাতারে যাবার আগে ভিসা নিয়ে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। যেমন প্রথমত- অচেনা দালালের উপর ভরসা করে ভিসা নিবেন না। দ্বিতীয়ত- খুব কম খরচে কেউ ভিসা দেওয়ার প্রলোভন দেখালে সেই প্রলোভনে পড়বেন না। তৃতীয়ত- সবসময় সরকারী অফিশিয়াল ওয়েব সাইটে ভিসা চেক করুন। চতুর্থত- টাকা দেওয়ার আগে অবশ্যই ভিসা যাচাই করুন তা আসল কিনা।
কাতারের ভিসার মেডিকেল কোথায় এবং কিভাবে করাবেন
কাতারের ভিসা পাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ কাজ হল, আপনার মেডিকেল পরীক্ষা করানো। আর এই মেডিকেল পরীক্ষার জন্য কাতার সরকারের অনুমোদিত বাংলাদেশের কিছু মেডিকেল সেন্টার আছে, সেখান থেকেই মেডিকেল করাতে হবে। বাংলাদেশে কাতারের ভিসার জন্য মেডিকেল পরীক্ষা করার প্রধান প্রতিষ্ঠানটি (GAMCA / Wafid) নামে পরিচিত।
প্রথমে আপনাকে অনলাইনে ওয়েবসাইটে (GAMCA / Wafid) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে আপনার পাসপোর্ট নাম্বার, নাম ও অন্যান্য তথ্য দিয়ে এবং নিদিষ্ট পরিমাণ ফি জমা দিয়ে আবেদন করতে হবে। এরপর আপনাকে একটি নির্দিষ্ট মেডিকেল সেন্টারে নাম দেওয়া হবে। সেই মেডিকেল সেন্টারে গিয়ে টেস্ট করাতে হবে। মেডিকেল পরীক্ষায় সাধারণত রক্ত পরীক্ষা, এক্সরে এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সবকিছু ঠিক থাকলে আপনি ফিট রিপোর্ট পাবেন। তাই সব সময় নির্ভরযোগ্য এজেন্সি ও অনুমোদিত মেডিকেল সেন্টার ছাড়া অন্য কোথাও থেকে পরীক্ষা করানো উচিত নয়।
ভিসা প্রিন্ট করার নিয়ম
ভিসা প্রিন্ট করার নিয়মঃ আপনি চাইলে ভিসা চেক করার পর সেই ভিসাটি প্রিন্ট করে রাখতে পারবেন। যেমন প্রথমত- স্কিনে ভিসা চেক করার পড়ে প্রিন্ট অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। দ্বিতীয়ত-ক্লিক পরার পড়ে পিডিএফ (pdf) আকারের সংরক্ষণ বা সেভ করুন। তৃতীয়ত- তারপর প্রিন্ট অপশনে দিয়ে প্রিন্ট করে নিজের কাছে রাখুন। কারণ প্রিন্ট কপি অনেক সময় কাজে লাগে। যেমন ম্যানপাওয়ার ক্লিয়েরেন্স নেওয়ার সময় ভিসার দরকার হয়।
কাতারে যাওয়ার আগে করনীয় কি
কাতারে যাওয়ার আগে করনীয় কিঃ ভিসা চেক করার পর কিছু গুরুত্বপূর্ণ কাজ করা উচিত। যেমন প্রথমত- পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস আছে কিনা তা দেখে নিন। দ্বিতীয়ত- এয়ার টিকিট কনফার্ম করতে হবে। তৃতীয়ত- প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন বা ভালভাবে চেক করে নিন। চতুর্থত- মেডিকেল রিপোর্ট ঠিক আছে কিনা নিশ্চিত করুন অবশ্যই মেডিকেল রিপোর্টে ফিট লেখা থাকতে হবে। আনফিট লেখা থাকলে আবার মেডিকেল করে নিন। কারণ মেডিকেল রিপোর্টে ফিট থাকতে হবে।
শেষ কথাঃ অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম। অনলাইনে কাতারের ভিসা চেক করা এখন খুবই সহজ এবং নিরাপদ। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে অবশ্যই আগে নিজের ভিসা যাচাই করে নিন। এতে করে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন এবং নিশ্চিন্তে ভ্রমণ করতে পারবেন। সব সময় মনে রাখবেন, নিজের ভিসা নিজে যাচাই করা সবচেয়ে নিরাপদ। একটু সচেতন থাকলে আপনি বড় ধরনের সমস্যার হাত থেকে বাঁচতে পারবেন।
প্রিয় পাঠক, আমার আজকের এই পোস্টটি "অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম" নিয়ে সহজ ভাষায় ধাপে ধাপে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি আমার এই পোস্টটি আপনাদের ভাল লেগে থাকে বা যদি উপকারে আসে। তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে তাদের জানার এবং বিদেশ যাবার সুযোগ করে দিন।



সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url