পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম। বর্তমানে বিদেশ যাওয়ার আগে ভিসা যাচাই করা খুবই জরুরী। বিশেষ করে যারা সৌদি আরবে কাজের জন্য যেতে চান, তাদের ভিসা আসল কিনা তা নিশ্চিত হওয়া অবশ্যই দরকার।
অনেক সময় দালাল বা প্রতারক চক্র ভুয়া ভিসা দিয়ে থাকে। এই ভূয়া ভিসার কারণে বিমানবন্দরে গিয়ে সমস্যায় পড়তে হয়। তাই বিদেশ যাবার আগে অবশ্যই ভিসা চেক করে নিতে হবে। পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার উপায় নিম্নে দেওয়া হল।
পেইজের সূচিপত্রঃ পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
- কেন পাসপোর্ট নম্বর দেয়া ভিসা চেক করবেন
- কোথায় ভিসা চেক করবেন
- পাসপোর্ট নম্বর দিয়ে কিভাবে ভিসা চেক করবেন
- ভিসা চেক করার পর কি কি তথ্য দেখতে পাবেন
- যদি কোন তথ্য না দেখায় তাহলে কি করবেন
- মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
- ভিসা প্রিন্ট করা বা ডাউনলোড করার নিয়ম
- ভিসা চেক করার সময় যে সব বিষয়ে সতর্কতা
- প্রতারণা থেকে বাঁচার উপায় কি
- সৌদি আরব যাওয়ার আগে যে সব করনীয়
- শেষ কথা
পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়মঃ সৌদি আরবে কাজের জন্য বা ব্যাবসা করতে বা হজ্জ করতে অথবা ওমরাহ করতে যারা সৌদি আরব যাওয়ার জন্য ভিসার আবেদন করে থাকেন অথবা যারা ভিসা হাতে পেয়েছেন। তারা চাইলে ভিসার বৈধতা বা ভিসা আসল কিনা জানতে পারবেন, পাসপোর্ট নম্বর ব্যাবহার করে খুব সহজেই।
আরও পড়ুনঃ নতুন নিয়মে সৌদি ভিসা চেক করার উপায়
এতে করে আপনি সৌদি যাওয়ার আগে নিশ্চিত হতে পারবেন, আপনার ভিসার কাগজ সঠিক কিনা। নিম্নে পাসপোর্ট দিয়ে সৌদি ভিসা চেক করার নিয়ম আলোচনা করা হলো। ভিসার কাগজ যখন হাতে পাবেন সেটি সঠিক কিনা কিংবা সত্য কিনা কিংবা ভুল রয়েছে কিনা এটি যাচাই করতে হলে অবশ্যই আপনাকে সৌদি আরব ভিসা চেকিং করতে হবে এর মাধ্যমে জানতে পারবেন আপনার ভিসার মেয়াদী স্পন্সর ভিসা হলে কোম্পানির নাম এবং অন্যান্য তথ্য। পাসপোর্ট দিয়ে কিভাবে ভিসা চেক করবেন নির্মাতা সহজ ভাষায় আলোচনা করা হলো।
কেন পাসপোর্ট নম্বর দেয়া ভিসা চেক করবেন
কেন পাসপোর্ট নম্বর দেয়া ভিসা চেক করবেনঃ অনেকেই ভিসা হাতে পেলে নিশ্চিত হয়ে যান যে আর কোন সমস্যা নাই। ভিসা যাচাই না করে অনেকেই বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়। এই জন্য ভিসা যাচাই না করলে ঝুঁকি থেকেই যায়। তাই ভিসা চেক করা খুবই জরুরী আর পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে সহজেই জানতে পারবেন। প্রথমত- ভিসা আসল নাকি নকল। দ্বিতীয়ত- আপনার নাম ঠিক আছে কিনা। তৃতীয়ত- পাসপোর্ট নম্বর সঠিক কিনা। চতুর্থত- ভিসার মেয়াদ কত দিন। পঞ্চমত- ভিসার ধরন, যেমন ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেস ভিসা, ওমরাহ ভিসা ইত্যাদি।
কোথায় ভিসা চেক করবেন
কোথায় ভিসা চেক করবেনঃ সৌদি আরবের ভিসা চেক করার জন্য সরকারি স্বরাষ্ট মন্ত্রনালয়ের ওয়েবসাইট রয়েছে। সেখানে গিয়ে খুব সহজেই ভিসা চেক করা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েবসাইট যেমন প্রথমত- মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স সৌদি আরবিয়া মোফা (Ministry of Foreign Affairs Saudi Arabia) এই ওয়েবসাইট সবচেয়ে বেশী ব্যবহৃত হয়। দ্বিতীয়টি- ইংজেজিদ ভিসা সার্ভিস প্লাট ফর্ম (Injazit Visa Service Platform)। এই ওয়েবসাইট গুলো ব্যবহার করে, আপনি পাসপোর্ট নম্বর দিয়ে খুব সহজেই আপনার ভিসা যাচাই করতে পারবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে কিভাবে ভিসা চেক করবেন
পাসপোর্ট নম্বর দিয়ে কিভাবে ভিসা চেক করবেনঃ যারা সৌদি ভিসা নিয়ে বিদেশ যান, তাদের অনেকেই জানেন না যে কিভাবে পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করা যায়। আর ভিসা চেক না করে গেলে অনেক রকমের অসুবিধায় পড়তে হয়। তাই বিদেশ যাবার আগে ভিসা চেক করে নিলে সব থেকে ভাল হয়। তাই আসুন আমরা জেনে নেই পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার ধাপ সমূহ।
প্রথমত- MOFA ( visa.mofa.gov.sa) ওয়েবসাইট থেকে। প্রথম ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ করুন- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার খুলে মুফা ওয়েবসাইটে যান (visa.mofa.gov.sa)। দ্বিতীয় ধাপঃ ভিসা ইনকোয়ারি (Visa Inquiry) অপশন নির্বাচন করুন- ওয়েবসাইটে ঢুকার পর ভিসা ইনকোয়ারি বা ইনকোয়ারি (Visa Inquiry or Inquiry) নামে একটি অপশন পাবেন,সেখানে ঢুকুন। তৃতীয় ধাপঃ সার্চ টাইপ (Search Type) নির্বাচন করুন- এখানে সার্চ বাই পাসপোর্ট নাম্বার (Search by Passport Number) বা ভিসা নাম্বার (Visa Number) অপশন নির্বাচন করুন।
আরও পড়ুনঃ সৌদি ওমরাহ ভিসার জন্য আবেদন করার নিয়ম
চতুর্থ ধাপঃ প্রয়োজনীয় তথ্য দিন- এখানে আপনাকে কিছু তথ্য দিতে হবে। যেমন পাসপোর্ট নাম্বার, ন্যাশনালিটি (বাংলাদেশ নির্বাচন করুন), ভিসা টাইপ যদি থাকে, ক্যাপসা কোড (Captcha Code) পূরণ করুন। পঞ্চম ধাপঃ ক্যাপচা কোড পূরণ করুন, সিকিউরিটির জন্য। ষষ্ঠ ধাপঃ সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করুন- সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর, সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ভিসার সমস্ত তথ্য স্কিনে দেখতে পাবেন। সব তথ্য মিলিয়ে দেখুন, যদি সঠিক থাকে তাহলে বুঝবেন আপনার ভিসা সঠিক আছে।
দ্বিতীয়তঃ ইংজাজিদ (Injazit) ওয়েবসাইট দিয়ে ভিসা চেক করার নিয়ম। আরেকটি ওয়েবসাইট (Injazit Visa Service Platform) এই ওয়েবসাইট এর মাধ্যমেও পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করতে হলে প্রথমে Injazit ওয়েবসাইটে প্রবেশ করুন। দ্বিতীয়ত- সার্চ বাই পাসপোর্ট নাম্বার নির্বাচন করুন। তৃতীয়ত- পাসপোর্ট নাম্বার সঠিক ভাবে লিখুন। চতুর্থত- জাতীয়তা (Nationality) বাংলাদেশ নির্বাচন করুন। পঞ্চমত- ক্যাপচা কোড পূরণ করুন, সিকিউরিটির জন্য। ষষ্ঠ- সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ভিসার সমস্ত তথ্য স্কিনে দেখতে পাবেন।
ভিসা চেক করার পর কি কি তথ্য দেখতে পাবেন
ভিসা চেক করার পর কি কি তথ্য দেখতে পাবেনঃ আপনি যখন ভিসা হাতে পাবেন, তখন ভিসা চেক করে নেয়া জরুরী। কারণ আপনার ঐ ভিসাটি সঠিক কিনা তা জানার জন্য। অনলাইনে ভিসা চেক করার সময় নিচের বিষয়গুলো ভালোভাবে মিলিয়ে দেখুন। প্রথমত- আপনার নাম ঠিক আছে কিনা তা পাসপোর্ট এর নামের সাথে অবশ্যই একই হতে হবে। দ্বিতীয়ত- পাসপোর্ট নম্বর ভিসায় সঠিক কিনা চেক করে নিন। তৃতীয়ত- ভিসার মেয়াদ যাচাই করুন। চতুর্থত- ভিসার ধরুন সঠিক কিনা। পঞ্চমত- কোম্পানির নাম ঠিক আছে কিনা দেখে নিন। এই সব তথ্য ঠিক থাকলে আপনার ভিসা আসল হওয়ার সম্ভাবনা বেশি।
যদি কোন তথ্য না দেখায় তাহলে কি করবেন
যদি কোন তথ্য না দেখায় তাহলে কি করবেনঃ কখনো কখনো ভিসা চেক করতে সমস্যা হইতে পারে। তাহলে আপনাকে যা করতে হবে প্রথমত- আবার পাসপোর্ট নম্বর সঠিকভাবে লিখুন এবং অন্যান্য তথ্য পূরণ করে চেক করুন। দ্বিতীয়ত- কিছু সময় পর আবার চেষ্টা করুন। তৃতীয়ত- অন্য ব্রাউজার ব্যবহার করুন। চতুর্থত- এজেন্ট বা কোম্পানির সাথে যোগাযোগ করুন। তাহলে আশা করা যায় কোন সমস্যা থাকলে ঠিক হয়ে যাবে অথবা যে এজেন্ট বা কোম্পানির মাধ্যমে ভিসা নিয়েছেন তারা আসা করা যায় ঠিক করে দেবে।
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়মঃ আপনি মোবাইল দিয়েও খুব সহজে ভিসা চেক করতে পারবেন। কিভাবে ভিসা চেক করবেন তা নিম্নে দেওয়া হল। প্রথমত- মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করুন। দ্বিতীয়ত- মুফা MOFA ( visa.mofa.gov.sa) ওয়েবসাইট ওপেন করুন। তৃতীয়ত- ভিসা ইনকোয়ারি (Visa Inquiry) অপশন নির্বাচন করুন। ওয়েবসাইটে ঢুকার পর ভিসা ইনকোয়ারি (Visa Inquiry) নামে একটি অপশন পাবেন,সেখানে ঢুকুন।
আরও পড়ুনঃ অনলাইনে সৌদি আরবের ভিসা চেক করা
চতুর্থত- সার্চ টাইপ (Search Type) নির্বাচন করে সার্চ বাই পাসপোর্ট নাম্বার (Search by Passport Number) বা ভিসা নাম্বার (Visa Number) অপশন নির্বাচন করুন। পঞ্চমত- প্রয়োজনীয় তথ্য দিন, যেমন পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার, ন্যাশনালিটি (বাংলাদেশ নির্বাচন করুন), ভিসা টাইপ যদি থাকে, ক্যাপসা কোড (Captcha Code) পূরণ করুন। ষষ্ঠ- ক্যাপচা কোড পূরণ করুন, সিকিউরিটির জন্য দরকার হয়। সপ্তম- সাবমিট বাটনে (Submit Button) ক্লিক করুন। সব তথ্য সঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করার পরে আপনার ভিসার সমস্ত তথ্য স্কিনে দেখতে পাবেন।
ভিসা প্রিন্ট করা বা ডাউনলোড করার নিয়ম
ভিসা প্রিন্ট করা বা ডাউনলোড করার নিয়মঃ ভিসা চেক করার পর তা প্রিন্ট করে নিজের কাছে রাখা দরকার। অনেক সময় ভিসা কপি দরকার হয়। যেমন ম্যানপাওয়ার ক্লিয়ারেঞ্চ নেওয়ার জন্য ভিসা কপি দরকার হয়। এছাড়াও অন্য যে কোন কাজে প্রয়োজন হতে পারে। তাই ভিসা কপি কাছে রাখা দরকার। তাই কিভাবে এই ভিসা আপনার কাছে সংরক্ষণ করবেন তা নিম্নে দেওয়া হল। যেমন প্রথমত- কম্পিউটার স্কিনে ভিসার তথ্য দেখার পর পাশে প্রিন্ট অপশন দেখা যাবে। ঐ প্রিন্ট অপশনে ক্লিক করুন। দ্বিতীয়ত- তার পর পিডিএফ (PDF) আকার সেভ করুন। তৃতীয়ত- প্রয়োজনে প্রিন্ট করে কাছে রাখুন।
ভিসা চেক করার সময় যে সব বিষয়ে সতর্কতা
ভিসা চেক করার সময় যে সব বিষয়ে সতর্কতাঃ ভিসা যাচাই করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখতে হবে। যেমন প্রথমত- সঠিক পাসওয়ার্ড নাম্বার ব্যাবহার করুন, ভুল পাসওয়ার্ড নাম্বার দিলে ভুল তথ্য আসবে বা কোন তথ্য নাও আসতে পারে। দ্বিতীয়ত- সবসময় সৌদি আরবের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করে ভিসা চেক করুন। তৃতীয়ত- অন্য কাউকে নিজের তথ্য না দেওয়াই ভাল বা অন্য কারো তথ্য নিজেও ব্যবহার করবেন না। চতুর্থত- ভিসা চেক বা যাচাই না করে, দালালের কাছে সব টাকা দিয়ে দেবেন না।
প্রতারণা থেকে বাঁচার উপায় কি
প্রতারণা থেকে বাঁচার উপায় কিঃ বর্তমানে প্রতি মাসে সৌদি আরবে হাজার হাজার মানুষ যেয়ে থাকে। তাই দালালেরা সাধারণ মানুষের সাথে ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতারণা বর্তমানে অনেক বেড়ে গেছে। তাই এই সব দালাল চক্রের প্রতারণা থেকে বাঁচার জন্য নিম্নের বিষয়গুলো নিয়ে সতর্ক থাকতে হবে। যেমন প্রথমত- দালালের ওপর সম্পূর্ণ ভাবে নির্ভর করবেন না।
দ্বিতীয়ত- অনেকেই খুব কম টাকায় ভিসা দেওয়ার প্রলোভন দেখাবে, সেই সব প্রবোভন থেকে দূরে থাকাই ভাল। তৃতীয়ত- অনেকেই ভিসা হাতে না পেয়েই সমস্ত টাকা দিয়ে দেয়। তাই ভিসা হাতে পাবার পর, সেই ভিসা অনলাইনে যাচাই না করে টাকা দেবেন না। চতুর্থত- সব সময় নিজের ভিসা অনলাইনে নিজেই যাচাই করুন অথবা বাংলাদেশে সৌদি আরবের অফিসে নিজে গিয়ে যোগাযোগ করুন। দালালদের কে কখনই পুরোপুরি বিশ্বাস করবেন না। এই সমস্ত নিয়মগুলো মেনে চললে আপনি প্রতারণা থেকে বাঁচতে পারবেন সহজেই।
সৌদি আরব যাওয়ার আগে যে সব করনীয়
সৌদি আরব যাওয়ার আগে যে সব করনীয়ঃ ভিসা চেক করার পর, সৌদি আরব যাবার আগে নিচের বিষয়গুলো নিশ্চিত করুন। যেমন প্রথমত- পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস আছে কিনা চেক করে নিন। দ্বিতীয়ত- বিমা্নের টিকিট নিশ্চিত করুন। তৃতীয়ত- প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করুন। চতুর্থত- মেডিকেল রিপোর্ট ঠিক আছে কিনা যাচাই করুন। পঞ্চমত- পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে এবং তার মেয়াদ ৬ মাসের বেশী হওয়া যাবে না। ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিতে হবে তা না হলে ইমিগ্রেশনে সমস্যা হতে পারে। সৌদি আরব যাওয়ার আগে অবশ্যই এই সব বিষয়ে ভালভাবে চেক করে নিতে হবে।
শেষ কথাঃ পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি আরবের ভিসা চেক করা এখন খুবই সহজ এবং নিরাপদ। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে ভিসা পাবার পরে অবশ্যই নিজের ভিসা নিজেই যাচাই করুন। এতে করে আপনি প্রতারণার হাত থেকে যেমন বাঁচতে পারবেন এবং নিশ্চিন্তে আপনার যাত্রা সম্পন্ন করতে পারবেন।
প্রিয় পাঠক, আপনাদের সাথে আমার আজকের এই পোস্টটি "পাসপোর্ট নম্বর দিয়ে সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম" নিয়ে বেশ কিছু উপায় শেয়ার করলাম। আমার এই পোস্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে বা উপকারে আসে। তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করে তাদের কেউ জানার এবং বিদেশ যাবার সুযোগ করে দিন। পরিশেষে জানাই সব সময় সচেতন থাকুন। আপনার একটু সতর্ক তাই আপনাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে।



সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url