পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম। বর্তমান সময়ে বিদেশে যাওয়ার আগে ভিসা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা কাতারে কাজের ভিসায় যেতে চান, তাদের জন্য ভিসা সঠিক আছে কিনা তা জানা জরুরী।
অনেক সময় প্রতারকের মাধ্যমে ভুয়া ভিসা দেওয়া হয়। যা পরে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই আপনি নিজেই পাসপোর্ট নাম্বার ব্যবহার করে, খুব সহজেই কাতারের ভিসা চেক করতে পারবেন। নিম্নে সহজ ভাষায় আলোচনা করা হল।
পেইজের সূচিপত্রঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম
- পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম
- কেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন
- কাতারের ভিসা কোথায় কিভাবে চেক করবেন
- পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার ধাপসমূহ
- ভিসা চেক করার পর কি দেখতে পাবেন বা কি করনীয়
- কিভাবে বুঝবেন ভিসা আসল কিনা
- যদি কোন তথ্য না দেখায় তাহলে কি করণীয়
- মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
- ভিসা প্রিন্ট বা ডাউনলোড করার নিয়ম
- ভিসা চেক করার সময় কিছু সতর্কতা
- প্রতারণা থেকে বাঁচার উপায় কি
- কাতারে যাওয়ার আগে করনীয় কি
- শেষ কথা
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম। কাতারে যাওয়ার আগে ভিসা চেক করা খুবই জরুরী। তাই নিজের ভিসা নিজেই অনলাইনে যাচাই করতে জানলে ঝামেলা কম এবং নিরাপদ থাকা যায়। কাতারে ভিসা চেক করা বলতে এটি একটি অনলাইন সেবা বুঝায়। যা কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে (MOI) প্রদান করা হয়ে থাকে। এই ওয়েবসাইটটি সাধারণ মানুষের ভিসা যাচাই করার সুযোগ করে দেয়। পাসপোর্ট নাম্বার এবং ব্যক্তিগত তথ্য দিয়ে কিভাবে কাতারের ভিসা চেক করা যায়, তাই আমার আজকের এই আলোচনার বিষয়।
কেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন
কেন পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেনঃ অনেকে মনে করেন শুধু ভিসা কাগজ হাতে পেলেই সব ঠিক আছে। কিন্তু বাস্তবে তা নয়, ভিসা আসল কিনা যাচাই করা না হলে। আপনি বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন। তাই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করলে আপনি জানতে পারবেন। যেমন প্রথমত- আপনি যে ভিসা হাতে পেয়েছেন তা আসল নাকি নকল যাচাই করা।
আরও পড়ুনঃ কাতারের ভিসা চেক করার নিয়ম
দ্বিতীয়ত- আপনার নাম সঠিক আছে কিনা, তা অবশ্যই পাসপোর্ট এর নামের সাথে মিলিয়ে নিন। পাসপোর্টের নামের সাথে অবশ্যই একই হতে হবে। তৃতীয়ত- পাসপোর্ট নম্বর সঠিক আছে কিনা তা যাচাই করা। ভিসাতে যে পাসপোর্ট নাম্বার থাকবে তা অবশ্যই পাসপোর্টের নাম্বারের সাথে একই হতে হবে। চতুর্থত- ভিসার মেয়াদ কতদিন তা যাচাই করা। পঞ্চমত- কোন কোম্পানির অধীনে ভিসা হয়েছে তা যাচাই করা। ষষ্ঠ- ভিসার ধরন যেমন কাজের ভিসা, ভিজিট ভিসা, ফ্যামিলি ভিসা, বিজনেজ ভিসা ইত্যাদি সহজেই জানতে পারবেন।
কাতারের ভিসা কোথায় কিভাবে চেক করবেন
কাতারের ভিসা কোথায় কিভাবে চেক করবেনঃ কাতারে যাবার আগে ভিসা চেক করা অত্যান্ত জরুরী। কারণ ভিসা চেক করে না গেলে অনেক সময় এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়। তাই কাতারের ভিসা চেক করার জন্য সরকারিভাবে ওয়েবসাইট রয়েছে। ওয়েবসাইটটি হল (http://portal.moi.gov.qa)। এই ওয়েবসাইটটি কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র (Ministry of Interior Qatar) অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনি নিরাপদে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা যাচাই করতে পারবেন।
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার ধাপসমূহ
পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা চেক করার ধাপসমূহঃ কাতারে যাবার আগে ভিসা চেক করা খুবই জরুরী। কারণ ভিসা চেক না করে গেলে ভূয়া ভিসার কারণে অনেকেই এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়। তাই পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম সম্পর্কে নিম্নে ধাপে ধাপে সহজ ভাষায় আলোচনা করা হল।
প্রথম ধাপঃ ওয়েবসাইটে প্রবেশ করুন- প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ইন্টারনেট চালু করুন। এরপর ক্রোম ব্রাউজার ওপেন করে ( moi.gov.qa) এই ওয়েবসাইটে প্রবেশ করুন। দ্বিতীয় ধাপঃ ভিসা সার্ভিস (Visa Services) এ ক্লিক করুন- ওয়েবসাইটে ঢুকার পর আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে ভিসা সার্ভিস (Visa Services) অপশনটি নির্বাচন করুন। তৃতীয় ধাপঃ ভিসা ইনকয়ারি এন্ড প্রিন্টিং (Visa Inquiry & Printing) অপশন নির্বাচন করুন- একটি নতুন পেজ খুলবে সেখানে ভিসা ইনকয়ারি এন্ড প্রিন্টিং নামে একটি অপশন থাকবে সেখানে ক্লিক করুন।
চতুর্থ ধাপঃ পাসপোর্ট নাম্বার নির্বাচন করুন- এখানে আপনি দুইভাবে সার্চ করার অপশন পাবেন। প্রথমত- ভিসা নাম্বার (Visa Number) এবং দ্বিতীয়ত- পাসপোর্ট নাম্বার (Passport Number)। আপনি যেহেতু পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করতে চান তাই পাসপোর্ট নাম্বার (Passport Number) অপশনটি সিলেক্ট করুন। পঞ্চম ধাপঃ প্রয়োজনীয় তথ্য- এখানে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথমত- পাসপোর্ট নাম্বার। দ্বিতীয়ত- ন্যাশনালিটি (Nationality) এখানে বাংলাদেশ নির্বাচন করুন। সব তথ্য খুব সতর্কতার সাথে মিলিয়ে দেখুন।
আরও পড়ুনঃ কাতারের ভিসা স্ট্যাম্পিং চেক করার নিয়ম
ষষ্ঠ ধাপঃ ক্যাপচা (Captcha Code) পূরণ করুন- স্কিনে একটি কোড দেখাবে সেটি সঠিকভাবে পূরণ করুন। এই ক্যাপচা কোডটি সিকিউরিটি পারপাস ব্যাবহার করা হয়ে থাকে। সপ্তম ধাপঃ সাবমিট বাটনে (Submit Button) এ ক্লিক করুন- সমস্ত তথ্য ঠিকভাবে পূরণ করার পর, তা আরেকবার ভালভাবে চেক করে নিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। ভিসায় দেয়া সব তথ্য আপনার পাসপোর্ট এবং চুক্তিনামার সাথে মিলিয়ে দেখুন। সব তথ্য সঠিক থাকলে বুঝবেন আপনার ভিসা ঠিক আছে।
ভিসা চেক করার পর কি দেখতে পাবেন বা কি করনীয়
ভিসা চেক করার পর কি দেখতে পাবেন বা কি করনীয়ঃ যদি সঠিক তথ্য দিয়ে সাচ করলে আপনার ভিসার বিস্তারিত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন। এ থেকে আপনি জানতে পারবেন ভিসা আসল কিনা। যেমন প্রথমত- আপনার পুরো নাম পাসপোর্টের নামের সাথে মিলিয়ে দেখুন। দ্বিতীয়ত- পাসপোর্ট নাম্বার সঠিক কিনা চেক করুন। তৃতীয়ত- ভিসা নাম্বার চেক করুন। চতুর্থত- ভিসার ধরন মিলিয়ে দেখুন, ভিসার মেয়াদ কত দিন, স্পন্সর বা কোম্পানির নাম ঠিক আছে কিনা ইত্যাদি। এই সমস্ত তথ্য যদি সঠিক থাকে, তাহলে বুঝবেন আপনার ভিসা সঠিক আছে।
কিভাবে বুঝবেন ভিসা আসল কিনা
কিভাবে বুঝবেন ভিসা আসল কিনাঃ ভিসা চেক করার পর নিচের বিষয়গুলো ভালভাবে মিলিয়ে দেখুন। যেমন প্রথমত- ভিসায় আপনার পুরো নাম পাসপোর্টের নামের সাথে মিলিয়ে দেখুন। দ্বিতীয়ত- ভিসায় দেয়া পাসপোর্ট নাম্বারের সাথে আপনার পাসপোর্ট নাম্বার সঠিক কিনা চেক করে নিন। তৃতীয়ত- ভিসার মেয়াদ কত দিনের তা দেখে নিন। চতুর্থত- কোম্পানির নাম চুক্তিপত্রের সাথে মিলিয়ে দেখুন সঠিক কিনা। পঞ্চমত- ভিসার ধরণ চুক্তিনামার সাথে চেক করে নিন। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনার বেশি আসল হওয়ার সম্ভাবনাই বেশি।
যদি কোন তথ্য না দেখায় তাহলে কি করণীয়
যদি কোন তথ্য না দেখায় তাহলে কি করণীয়ঃ অনেক সময় দেখা যায় তথ্য দিলে কিছুই আসে না, তখন কি করবেন। প্রথমত- আবার চেষ্টা করুন- পাসপোর্ট নম্বর এবং অন্যান্য তথ্য ঠিক আছে কিনা ভালভাবে আবার চেক করে নিন। দ্বিতীয়ত- কিছু সময় অপেক্ষা করুন- যদি নতুন ভিসা হয় তাহলে অনেক সময় সিস্টেমে আপডেট হতে সময় লাগতে পারে। তাই কছু সময় অপেক্ষা করুন। তৃতীয়ত- যার মাধ্যমে ভিসা করে নিয়েছেন তার সাথে যোগাযোগ করুন। অথবা এজেন্ট বা কোম্পানির সাথে কথা বলে দেখতে পারেন কোন সমস্যা হলে তারা জানিয়ে দেবে।
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়ম
মোবাইল দিয়ে ভিসা চেক করার নিয়মঃ বর্তমানে অধিকাংশ মানুষ মোবাইল ব্যবহার করে থাকে। তাই আপনি মোবাইল দিয়ে খুব সহজেই আপনার ভিসা চেক করতে পারবেন। নিম্নে আলোচনা করা হল। যেমন প্রথমত- ওয়েবসাইটে প্রবেশ করুন- প্রথমে আপনার মোবাইলে ইন্টারনেট চালু করে ক্রোম ব্রাউজার ওপেন করে ওয়েবসাইটে প্রবেশ করুন।
দ্বিতীয়ত- ভিসা সার্ভিসে ক্লিক করুন- ওয়েবসাইটে ঢুকার পর আপনি বিভিন্ন অপশন দেখতে পাবেন। সেখান থেকে ভিসা সার্ভিস অপশনটি নির্বাচন করুন। তৃতীয়ত- ভিসা ইনকয়ারি এন্ড প্রিন্টিং অপশন নির্বাচন করুন- একটি নতুন পেজ খুলবে সেখানে ভিসা ইনকয়ারি এন্ড প্রিন্টিং অপশন থাকবে সেখানে ক্লিক করুন। চতুর্থত- পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার নির্বাচন করুন- এখানে দুইভাবে সার্চ করার অপশন পাবেন। প্রথমত- ভিসা নাম্বার এবং দ্বিতীয়ত- পাসপোর্ট নাম্বার। আপনি পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার যেটা দিয়ে চেক করতে চান সেই অপশনটি সিলেক্ট করুন।
আরও পড়ুনঃ অনলাইনে কাতারের ভিসা চেক করার নিয়ম
পঞ্চমত- প্রয়োজনীয় তথ্য- এখানে আপনাকে নিচের তথ্যগুলো দিতে হবে। যেমন প্রথমত- পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার। দ্বিতীয়ত- ন্যাশনালিটি- এখানে বাংলাদেশ নির্বাচন করুন। সব তথ্য খুব সতর্কতার সাথে মিলিয়ে দেখুন। ষষ্ঠ- ক্যাপচা কোড পূরণ করুন- স্কিনে একটি কোড দেখাবে সেটি সঠিকভাবে পূরণ করুন। সপ্তমত- সাবমিট বাটনে ক্লিক করুন- সমস্ত তথ্য ঠিকভাবে পূরণ করার পর, তা আরেকবার ভালভাবে চেক করে নিন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার ভিসার সমস্ত তথ্য স্ক্রিনে দেখতে পাবেন।
ভিসা প্রিন্ট বা ডাউনলোড করার নিয়ম
ভিসা প্রিন্ট বা ডাউনলোড করার নিয়মঃ ভিসা চেক করার পর আপনি সেটি সংরক্ষণ বা সেভ করে রাখতে পারবেন। তবে ভিসা চেক করার পর তা প্রিন্ট করে রাখা ভাল। ভিসা প্রিন্ট করার জন্য আপনাকে যা করতে হবে। যেমন প্রথমত- স্কিনে ভিসা ওপেন করার পর প্রিন্ট অপশন বলে একটি অপশন থাকবে সেই অপশনে ক্লিক করুন। দ্বিতীয়ত- পিডিএফ (pdf) আকারে সেভ করুন। তৃতীয়ত- প্রয়োজনে প্রিন্ট করে আপনার কাছে রাখুন। কারণ আপনার কাছে ভিসা প্রিন্ট কপি থাকলে, অনেক সময় কাজের জন্য সেই ভিসা প্রিন্ট কপি লাগে।
ভিসা চেক করার সময় কিছু সতর্কতা
ভিসা চেক করার সময় কিছু সতর্কতাঃ ভিসা চেক করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভাল ভাবে চেক করে নিতে হবে। যেমন প্রথমত- ভুল পাসপোর্ট নম্বর দিলে সঠিক তথ্য আসবে না, ভুল তথ্য আসবে। তাই চেক করার সময় অবশ্যই সঠিক নাম্বার ব্যাবহার করতে হবে। দ্বিতীয়ত- অন্যের তথ্য ব্যবহার করে চেক করবেন না, এতে সঠিক তথ্য আসবে না। তৃতীয়ত- কোন দালাল বা প্রতারক চক্রের কাছে ভিসা চেক করতে দেবেন না। চতুর্থত- অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও কোন তথ্য দেবেন না এতে সমস্যা হতে পারে।
প্রতারণা থেকে বাঁচার উপায় কি
প্রতারণা থেকে বাঁচার উপায় কিঃ প্রতি মাসে কাতারে কাজের জন্য হাজার হাজার মানুষ যেয়ে তাকে। তাই অনেকেই বুঝে অথবা না বুঝে ভিসা নিয়ে প্রতারণার শিকার হয়ে থাকে। তাই কিছু সতর্কতা অবলম্বন করলে আপনি প্রতারণার শিকার থেকে বাচতে পারবেন। যেমন প্রথমত- দালালের উপর পুরোপুরি ভরসা করবেন না। দ্বিতীয়ত- খুব কম টাকায় ভিসা দিতে চাইলে সেই লোভে পড়বেন না। তৃতীয়ত- আগে অনলাইনে ভিসা চেক করে নিন, যদি সঠিক হয় তার পরে টাকা দিন। চতুর্থত- সবসময় অফিসিয়াল ওয়েবসাইটে নিজেই ভিসা চেক করে নিন।
কাতারে যাওয়ার আগে করনীয় কি
কাতারে যাওয়ার আগে করনীয় কিঃ ভিসা চেক করার পর আপনার ভিসা সঠিক হলে কাতারে যাবার আগে অবশ্যই নিচের কাজগুলো ভাল ভাবে চেক করে নিন। প্রথমত- পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ছয় মাস আছে কিনা যাচাই করে দেখুন। দ্বিতীয়ত- এয়ার টিকিট নিশ্চিত করুন। তৃতীয়ত- প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে রাখুন। চতুর্থত- মেডিকেল রিপোর্ট সঠিক আছে কিনা যাচাই করুন। পঞ্চমত- ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স নিছেন কিনা চেক করুন। ষষ্ঠ- পুলিশ ক্লিয়ারেন্স নেওয়া হয়েছে কিনা চেক করুন এবং তা ৬ মাসের অধিক হওয়া যাবে না। সমস্ত কাগজপত্র একটি ফাইলে রাখুন।
শেষ কথাঃ পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম
পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম। পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করা খুবই সহজ এবং নিরাপদ। আপনি যদি বিদেশ যেতে চান তাহলে, অবশ্যই নিজের ভিসা নিজেই যাচাই করে নিন। এতে আপনি প্রতারণা থেকে বাঁচবেন এবং নিশ্চিন্তে আপনার যাত্রা সম্পন্ন করতে পারবেন। সচেতন থাকুন কারণ আপনার একটু সতর্কতাই আপনাকে বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে।
প্রিয় পাঠক, আপনাদের সাথে আমার আজকের এই পোস্টটি "পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার নিয়ম" নিয়ে ধাপে ধাপে সহজ ভাষায় আলোচনা করলাম। আমার এই পোস্টটি যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধু এবং পরিচিতদের সাথে শেয়ার করে তাদের জানার এবং বিদেশ যাবার সুযোগ করে দিন।



সুপারমাষ্টার আইটি নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url